প্রকাশিত: ০৪ মে, ২০২৫ ১২:২৭:২৯ || পরিবর্তিত: ০৪ মে, ২০২৫ ১২:২৭:২৯
প্রজন্মডেস্ক : বাদশাহ শাহরুখ খান ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়। পরের বছর ‘বাজিগর’ ও ‘ডর’ দুই সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। ১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দিয়ে শাহরুখ খান হয়ে উঠেন বলিউডের জনপ্রিয় তারকা। এখন তিনি বলিউডের বাদশাহ, যাকে কিং খান বলেও সবাই চেনেন এবং জানেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে শাহরুখ খানের কিছু ছবি। আর সেই ছবিগুলো বলিউড জগতে আসার আগে তোলা। ছবিগুলো দেখে অনেকেই নানান রকম মন্তব্য করেছেন। এক নেটিজেন বলেছেন—ছবিগুলো এআই দিয়ে বানানো। তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভাইরাল হওয়া ছবিগুলো শাহরুখ খানের কলেজজীবনে তোলা।
শাহরুখ খানের অদেখা দুষ্পাপ্য ছবিগুলো শেয়ার করেছেন অভিনতা অমর তিওয়ারি। ২০০১ সালে সুপারহিট সিনেমা ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় একসঙ্গে দেখা যায় অমর ও শাহরুখকে। তিনিই শাহরুখের কলেজজীবনের ছবিগুলো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন, যা দেখে নস্টালজিক হয়ে পড়েছেন ভক্তরা। অমর জানিয়েছেন, ছবিগুলো ১৯৯০ সালের বিভিন্ন সময়ে তোলা।
অমর আরও বলেন, পুরোনো ছবিগুলো দেখতে দেখতে আগের সময় ফিরে গেলাম। একটি ছবিতে শাহরুখের সঙ্গে আমার ছেলে মনোজকে দেখা যাচ্ছে। ছবিগুলো ১৯৯০ সালে দিকে তোলা, তখনো শাহরুখের বলিউডে অভিষেক হয়নি। সে তখন একটি মঞ্চনাটকের দলে কাজ করত।
প্রজন্ম নিউজ২৪/টিপু
টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
কেউ দুর্নীতি করলে মামলা হবে: আইনমন্ত্রী
আমাদের বেসিক প্রয়োজন গুলো নিশ্চিত করে দেন: জ্যোতি
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী
নিষেধাজ্ঞার মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে: শিক্ষামন্ত্রী
‘পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য’
ছায়া মন্ত্রীসভা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন