রংপুরের বৈষম্যের প্রশ্নে সরকার কি আগের পথে হাঁটবে

প্রকাশিত: ০৪ মে, ২০২৫ ১১:২০:৩৮

রংপুরের বৈষম্যের প্রশ্নে সরকার কি আগের পথে হাঁটবে

প্রজন্ম ডেস্ক :বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে রংপুর বাংলাদেশের একটি অবহেলিত জনপদের নাম। যারাই যখন রাষ্ট্র পরিচালনায় থেকেছে, তারাই এই অবহেলা প্রদর্শন করেছে। দীর্ঘদিনের বঞ্চনা অন্তর্বর্তী সরকার এসে রাতারাতি ঠিকঠাক করে দেবে, সেটি নিশ্চয়ই কেউ আশা করেন না।

কিন্তু এ সরকার বৈষম্য দূরীকরণে কাজ শুরু করবে, এ প্রত্যাশা করা অমূলক নয়। দেশে যখনই দারিদ্র্য-মানচিত্র প্রকাশিত হয়, দেখা যায়—রংপুর বিভাগের অন্তত পাঁচটি জেলা দারিদ্র্যের শীর্ষে থাকে। সম্প্রতি একটি দারিদ্র্য-মানচিত্র প্রকাশিত হয়েছে, যেখানে রংপুরের অবস্থান দারিদ্র্যের তলানি থেকে মুক্ত দেখানো হয়েছে। বাস্তবে এই পরিসংখ্যান বিশ্বাসযোগ্য নয়।

কারণ, রংপুর বিভাগে জীবনমান উন্নয়নে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যাতে রংপুরের গড় উন্নয়ন বৃদ্ধি পেতে পারে। বরং নদীভাঙনে লাখো মানুষ বাস্তুচ্যুত হওয়ার কারণে দারিদ্র্যের হার বৃদ্ধি পাওয়ার কথা।

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রতিবছর রংপুর বিভাগের জন্য বরাদ্দ থাকে সবচেয়ে কম। ২০১৮-১৯ অর্থবছরে কেবল গোপালগঞ্জ জেলার বরাদ্দ ছিল মোট বরাদ্দের প্রায় ৫ শতাংশ। রংপুর বিভাগের দুই কোটি মানুষের জন্য বরাদ্দ ছিল ১ শতাংশের নিচে। প্রতিবছরের বাস্তবতা রংপুরের জন্য এ রকমই। কোভিডকালে সারা দেশে যে বরাদ্দ দেওয়া হয়েছিল, তা–ও রংপুর বিভাগের জন্য ছিল অনেক কম।
প্রজন্ম নিউজ২৪ / মো;জিল্লুর রহমান 


 

এ সম্পর্কিত খবর

বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন হবে: সালাহউদ্দিন

পারস্য উপসাগরে ইরানের নৌমহড়া, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা

প্রশ্ন মির্জা গালিবের, ভবিষ্যৎ বাদ দিয়ে অতীত নিয়ে টানাটানি কেন?

শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত : পররাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সব মসজিদে দোয়া

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

জামায়াতের প্রার্থী বদল, নানা আলোচনা

ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল, সম্পাদক সানাউল্লাহ

খালেদা জিয়াকে কেন ‘ভিভিআইপি’ ঘোষণা করল সরকার

আইপিএল নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি, সাকিবের ১ কোটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ