প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৫ ০৬:৪৩:৩১
প্রজন্মডেস্ক: দুর্নীতির অভিযোগ থাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সিয়াম বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও পিএসসির প্রশ্নফাঁস কেলেঙ্কারি মামলার আসামি আবেদ আলী জীবনের ছেলে।
রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে কমিশনের উপসহকারী পরিচালক জাকির হোসেন সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন করেন।
স্থাবর সম্পদের মধ্যে মাদারীপুরের কালকিনি উপজেলার ১৮ শতাংশ জমি রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে সোহানের নামে থাকা ২৩ লাখ টাকা দামের একটি গাড়ি ও দুটি ব্যাংক হিসাব। সেখানে এক হিসাবে রয়েছে ১৩৮ টাকা, আরেকটিতে ১৪৫৮ টাকা রয়েছে।
অবরুদ্ধের আবেদনে বলা হয়, সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে সোহানুর রহমান সিয়ামের নামে অর্জিত স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
এর আগে গত ৭ এপ্রিল সৈয়দ আবেদ আলী জীবনের ১টি গাড়ি, ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ও দুইটি ফ্ল্যাট, একটি ছয়তলা বাড়িসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ দেন একই আদালত।
তারও আগে গত ৫ জানুয়ারি অবৈধভাবে পাঁচ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও তাদের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রজন্মনিউজ/২৪জেএ
আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ
চীনের সাথে লড়াই করে হারলো বাংলার মেয়েরা
পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না: পার্বত্যমন্ত্রী
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নরসিংদীসহ সারাদেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাকসুতে বিক্ষোভ
'আহসান এইচ মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি'
বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকারসমর্থিত ‘মব-কালচারের’ আনুষ্ঠানিক সূচনা