প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৫ ০১:৩০:৫২
প্রজন্মডেস্ক: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ছোট ভাইকে গ্রেপ্তার করে।
নিহত রাকিব সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য চরচেঙ্গা গ্রামের মৃত এনায়েত হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এনায়েত হোসেনের ছেলে রাকিব ও সাকিব দুই ভাই। এলাকাতে সাকিব তিনটি বিয়ে করেছে এবং তিন বউ চলে গিয়েছে। ফলে ঘটনার দিন সাকিব পাশের এলাকায় আরেকটি বিয়ে করে ঘরে আসলে বড় ভাইয়ের সাথে বাদানুবাদ হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে চিৎকার হই-হুল্লোড়ে আশপাশের লোকজন এসে তাদেরকে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে পুনরায় দুই ভাই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। উপস্থিত লোকজন কিছু বুঝে উঠার আগেই ছোট ভাই ঘর থেকে দৌড়ে এসে একটি ছুরি বড় ভাইয়ের বুকে বসিয়ে দিয়ে পালিয়ে যান। সাথে সাথে বড় ভাই মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন থানায় পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে হাতিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম বলেন, রাত ১টায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকায় অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি পুকুর পাড় থেকে আসামি সাকিবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে আসামিকে নিয়ে সরেজমিনে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
প্রজন্মনিউজ২৪/তারেক
নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি
নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের
বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ
সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি
জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?
পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত