ইসরায়েলি নারী ভারতে দলবদ্ধ ধর্ষণের শিকার

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৫ ০৫:৪৭:৪০

ইসরায়েলি নারী ভারতে দলবদ্ধ ধর্ষণের শিকার


প্রজন্ম ডেস্ক:ভারতের কর্ণাটক রাজ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক ইসরাইলি নারী। এ সময় তাকে আশ্রয় দেয়া বাড়ির মালিক এবং আরেক নারীও ধর্ষণের শিকার হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তুঙ্গভদ্রা লেকের পাশে বসে আকাশের তারা দেখছিলেন ইসরাইলি পর্যটক ও তাকে আশ্রয় নেয়া বাড়ির মালিক। এ সময় তাদের সাথে আরো তিনজন পর্যটক ছিলেন। পরে সেখানে তিনজন পুরুষ মোটরসাইকেলে করে আসেন। তারা প্রথমে পেট্রোল কোথায় পাওয়া যাবে, জানতে চান। পরে তারা ইসরাইলি নারীর কাছে ১০০ রুপি দাবি করেন। তিনি রুপি দিতে অস্বীকার করলে বাক-বিতণ্ডা শুরু হয়। এরপর অভিযুক্তরা পর্যটকদের ওপর হামলা চালায়। তাদের সাথে থাকা তিন পুরুষ পর্যটককে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। পরে তারা দুই নারীকে ধর্ষণ করে মোটরসাইকেলে পালিয়ে যায়।

নির্যাতনের শিকার নারীদের সাথে থাকা তিন পর্যটকের একজন মার্কিনি। বাকি দু’জন মহারাষ্ট্র ও ওডিশার বাসিন্দা। তারা খালে পড়ে গেলেও গুরুতর আহত হননি।

কোপ্পালের পুলিশ সুপারিনটেনডেন্ট রাম এল আরাসিড্ডি জানান, ভুক্তভোগীরা অভিযোগ দাখিল করার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের শিগগির গ্রেফতার করা হবে। এ ঘটনায় দু’টি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।


প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ