খালি পেটে নাকি ভরা পেটে খাবেন পেঁপে

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৫ ১২:১২:১৮

খালি পেটে নাকি ভরা পেটে খাবেন পেঁপে

প্রজন্মডেক্স: কাঁচা হোক বা পাকা—পেঁপের পুষ্টিগুণ অনেক। সুমিষ্ট এই ফলটি খেতে যেমন মজা তেমনি পুষ্টিগুণেও ভরপুর। তবে অনেক সময় এমন হয় যে, বেশি পুষ্টির আশায় অনেকে একবারে অনেক বেশি ফল খেয়ে ফেলেন। যা সত্যিই ক্ষতিকর। তাছাড়া পেঁপে খাওয়ার নির্দিষ্ট সময়ও আছে।

পেঁপে খালি পেটে নাকি ভরা পেটে খেলে ভালো। পুষ্টিবিদেরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া একেবারেই ভাল নয়। এতে ‘পেপসিন’ এবং ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলি পাকস্থলীতে গিয়ে গণ্ডগোল পাঁকাবে। 

হজম হবে না পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা বেশি মাত্রায় শরীরে গেলে হজমের সমস্যা হতে পারে। পাশাপাশি পেঁপেতে থাকা ‘প্যাপাইন’ নামক উৎসেচক হজম পক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে।  এতে গ্যাস ও ডায়েরিয়ার মতো সমস্যাও হতে পারে।
অ্যালার্জির সমস্যা

পেঁপের মধ্যে ‘প্যাপাইন’ নামক উৎসেচকটি অ্যালার্জি জনিত সমস্যার কারণ হতে পারে। ‘ল্যাটেক্স অ্যালার্জি’ যাদের আছে, তারা পেঁপে বুঝেশুনে খাবেন। অ্যালার্জি থাকলে যদি পেঁপে বেশি খেয়ে ফেলেন তা হলে শ্বাসযন্ত্রে প্রদাহ হতে পারে। একই সঙ্গে ত্বকে চুলকানি-জ্বালাও হতে পারে।

কিডনিতে পাথর

পেঁপেতে ভিটামিন সি বেশি পরিমাণে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ। তবে তা খেতে হবে পরিমিত পরিমাণে। অতিরিক্ত পরিমাণে পেঁপে খেলে কিডনিতে পাথর জমার আশঙ্কা বেড়ে যেতে পারে।

রক্তে শর্করা কমে যেতে পারে

পেঁপে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই ডায়াবিটিসের রোগীদের পেঁপে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ২০১২ সালের একটি গবেষণা বলছে, পেঁপে যদি প্রয়োজনের অতিরিক্ত খাওয়া হয়, তা হলে তা রক্তে শর্করার মাত্রা আচমকা কমিয়ে দিতে পারে। ফলে ‘হাইপোগ্লাইসেমিয়া’ দেখা দিতে পারে। প্রজন্মনিউজ/২৪জেএ

এ সম্পর্কিত খবর

এক যুগেও সংস্কার হয়নি কয়রার উপকূল রক্ষা বেড়িবাঁধ, দুর্ভোগে হাজারো মানুষ

জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের

প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্মউপদেষ্টা আফম খালিদ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে

এবতেদায়িসহ জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদরাসা জাতীয়করণ দাবি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ