প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৫ ১০:৪৭:৪৫
প্রজন্মডেস্ক: পেঁয়াজের রস কিংবা পেঁয়াজের তেল—দুটিই চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু চুলের দ্রুত বৃদ্ধি বা গজিয়ে ওঠার ক্ষেত্রে কার্যকারিতা ভিন্ন ভিন্ন। পেঁয়াজের তেলে উচ্চ মাত্রার সালফার রয়েছে, যা কোলাজেন উৎপাদন বাড়াতে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। মাথার ত্বককে ময়শ্চারাইজ করতে এবং খুশকি কমাতে সাহায্য করে এই তেল। সেই সাথে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এবং চুলের বৃদ্ধি বাড়াতে এবং চুল পড়া কমাতেও সহায়তা করে।
কোনটি বেশি উপকারী—
পেঁয়াজের রস: গবেষণায় দেখা গেছে, অ্যালোপেসিয়া এরিয়াটা রোগে আক্রান্ত ব্যক্তিদের চুল গজানোর ক্ষেত্রে পেঁয়াজের রস খুব উপকারী। এটি এক ধরনের অটোইমিউন রোগ। অ্যালোপেসিয়াতে আক্রান্তদের মাথার একটি বিশেষ অংশ থেকে চুল উঠে যায়। তবে, অন্যান্য ধরনের চুল পড়ার ক্ষেত্রে এর কার্যকারিতা কতখানি, তা জানতে হলে আরও গবেষণার প্রয়োজন।
পেঁয়াজের তেল: পেঁয়াজের তেলের পুষ্টিগুণ খুবই কার্যকরী। কিন্তু চুলের বৃদ্ধির গতি বাড়াতে পারে কি না, সে বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ তত বেশি নেই। চুলের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি এবং চুলের ডগা ভেঙে যাওয়া রোধের ক্ষেত্রে পেঁয়াজের তেলের উপযোগিতা নিয়ে কোনও সন্দেহ নেই।
পেঁয়াজের রস এবং পেঁয়াজের তেল চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ করে অ্যালোপেসিয়া এরিয়াটার ক্ষেত্রে পেঁয়াজের রস চুলের বৃদ্ধিতেও কাজ দেয়। তবে সব ধরনের চুলের বৃদ্ধির জন্য এগুলির কার্যকারিতা স্পষ্ট করে বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন।
প্রজন্মনিউজ/২৪জেএ
হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
ডেঙ্গুর পিক সময় সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত
ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে, তাকে ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা
ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, কমবে ব্যবসার খরচও : অর্থমন্ত্রী