ঘুমের জন্য উপকারী ৩ চা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৩৩:৩৭

ঘুমের জন্য উপকারী ৩ চা

ঘুমের জন্য উপকারী ৩ চা

প্রজন্মডেক্স: অনেকেই ঘুমের সমস্যায় ভোগেন। এ কারণে তাদেরকে সন্ধ্যার পর চা-কফি না খাওয়ার কিংবা কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এমন কয়েক ধরনের চা আছে যেগুলি রাতে ঘুমনোর আগে খেলে উপকার মেলে। এতে মানসিক চাপ কমে,মন-মেজাজ ভালো থাকে। সবচেয়ে বড় কথা এসব চা রাতে সহজে ঘুম আসতে সাহায্য করে। 

গ্রিন টি : অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি- এর অনেক গুণ রয়েছে। এই চা খেলে রাতে ভাল ঘুম হয়। গ্রিন টি- তে ক্যাফেইনের মাত্রা কম থাকে। এই চা মানসিক চাপ কমায়। সেই সঙ্গে ভাল ঘুম হতে সাহায্য করে। বার্ধক্যজনিত রোগ রুখতেও সাহায্য করে এই চা। গ্রি টি আমাদের শরীরের মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়। এর ফলে এই চা ওজন কমাতে দারুণ ভাবে সাহায্য করে। এছাড়াও ডিটক্স পানীয় হিসেবেও গ্রিন টি- এর জুড়ি নেই। শরীর থেকে সব ধরনের দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে গ্রিন টি। এর পাশাপাশি গ্রিন টি খেলে ত্বক এবং চুলের স্বাস্থ্যও ভালো থাকবে। 
ক্যামোমাইল টি:  এই বিশেষ ধরনের চা তৈরি হয় এক প্রকারের ফুল দিয়ে। এই চা ভালো ঘুম হতে সাহায্য করে। ক্যামোমাইল টি আমাদের মন-মেজাজ শান্ত রাখে। মানসিক চাপ কমায়। ঘুমোনোর আগে এই চা খেলে রাতে ভালো ঘুম হবে। 

ল্যাভেন্ডার টি: রাতে ঘুমানোর আগে বিশেষ এই চা খেলেও ভাল ভাবে ঘুম আসবে আপনার। অ্যাংজাইটি বা উদ্বেগ কমাতে দারুণ ভাবে কাজ করে এই ল্যাভেন্ডার টি। এই চা খেলে সহজে ঘুম আসে। তবে রাতে ঘুমানোর আগে সামান্য পরিমাণে এই চা খাওয়া উচিত। নিয়মিত না খেলেই ভাল। 

যাদের ঘুমের সমস্যা আছে রাতে ঘুমাতে যাওয়ার অন্তত ঘণ্টাখানেক আগে এই তিন ধরনের চা খেয়ে দেখতে পারেন। এতে রাতে ঘুমের সমস্যা মিটতে পারে। সহজে ঘুম আসতে পারে আপনার চোখে।


প্রজন্মনিউজ/২৪

এ সম্পর্কিত খবর

জুলাইয়ের অর্জন কারও একার নয়, ১৮ কোটি মানুষের : জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক নিয়োগ

টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, আসি বললেও সে কখনো আসে না

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের কর্মসূচি

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতারা

দফায় দফায় সংঘর্ষে দিনভর উত্তপ্ত ছিল রাবি ক্যাম্পাস

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ