প্রকাশিত: ২১ জানুয়ারী, ২০২৫ ০৬:৫৫:৪৮
প্রজন্মনিউজ: ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সঙ্গে ফুলেল শুভেচছা বিনিময় করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতা-কর্মীরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মিল্লাদ হোসেনের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় পিয়াল হাসান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রদল। কোনো ধরনের সহিংসতা প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবে ছাত্রদল।
মিল্লাদ হোসেন বলেন, বিগত সময়ে শত জুলুম নির্যাতন সহ্য করেও শিক্ষার্থীদের পাশে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। আগামীতেও শিক্ষার্থীদের পাশে থাকবেন নেতাকর্মীরা। সেই সঙ্গে নানা ধরনের শিক্ষামূলক কর্মসূচি কার্যক্রম পরিচালনা করবে ছাত্রদল।
বিএইচ
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
ইরানের সঙ্গে কোনো চুক্তি না করাই হয়তো ভালো: ট্রাম্প
হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
পূর্ব বিরোধের জেরে মাদ্রাসার সুপারকে হত্যার অভিযোগ
পরীক্ষা শেষে হল ছাড়লেন শিবির নেতা, অবৈধদেরও বললেন
জামায়াতকে নিয়ে সংসদে ফজলুর বক্তব্যের প্রতিবাদ ৭০ মুক্তিযোদ্ধার
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে সংশোধন আনা হচ্ছে : ভিসি