বাগেরহাটে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ এবং সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৫ ০২:১৮:২৫

বাগেরহাটে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ এবং সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

মো. আব্দুল করিম গাজী, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের শিক্ষকদের তিন দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ এবং সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  

০৪ জানুয়ারি শনিবার থেকে শুরু হয়ে  ৩ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ চলমান থাকার পর গতকাল ০৬ জানুয়ারী সোমবারে শেষ হয়েছে।বাগেরহাট জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব মো. আশেকুজ্জামান এর সভাপতিত্বে এবং ফিল্ড অফিসার, মো. ইব্রাহিম এর সঞ্চালনায় সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি পি.সি.কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর শেখ জিয়াউল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর  মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো. সাইদুর রহমান। এছাড়াও প্রশিক্ষক হিসেবে বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, জেলা সিভিল সার্জন সহ আরো অনেকে এবংসমাপনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মো: অলিউর রহমান,  মো:  আব্দুল হাদি আকুঞ্জি, মাস্টার ট্রেইনার মো: মহসীন সহ সকল কর্মকর্ত কর্মচারী বৃন্দ। 

উক্ত প্রশিক্ষণে বাগেরহাট জেলার ০৯ টি উপজেলা থেকে মোট ৩৫ জন শিক্ষক অংশগ্রহন করেন।প্রশিক্ষণ শেষে অংশগ্রহন কারী সকল শিক্ষককে ভাতা প্রদান করা হয়।


প্রজন্ম নিউজ২৪/ এমএস শেখ

এ সম্পর্কিত খবর

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

ঢাকায় ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ