বদলে যাওয়া দেশের চিত্রে যেমন ছিল শোবিজ অঙ্গন

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮:১৫

বদলে যাওয়া দেশের চিত্রে যেমন ছিল শোবিজ অঙ্গন

প্রজন্মপ্রতিদিন: কোরবানির ঈদে সিনেমা হলে ‘তুফান’ উঠেছিল। সেই তুফান নেমে এলো রাজপথেও। বহু বছরের চর্চিত রাজনৈতিক দাবি ‘ঈদের পর আন্দোলন’, অবশেষে এ বছর জুলাইয়ে সেটার সফল মঞ্চায়ন হলো। জুলাই-আগস্টের উত্তাল দিনগুলোর সঙ্গে যোগ হলো বন্যা, মানুষ আর বিনোদনমুখী হয়নি।

না গান, না নাটক, না চলচ্চিত্র—কোনো কিছুরই খবর রাখেনি সাধারণদের কেউ। ভিউ খরায় কেটেছে শোবিজের সব অঙ্গন। শুটিং, রেকর্ডিং, কনসার্ট—সব বন্ধ। পর্দার মানুষরাও মাথায় লাল-সবুজের পতাকা বেঁধে নেমে এসেছে রাজপথে।

সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত চলল সেই ধারা। তাই দেশের শোবিজের বছরটা কার্যত আট মাসের, ১২ মাসের নয়।
মজার ব্যাপার হলো, এই ভাঙা বছরেও ছবি মুক্তি পেয়েছে ৫০টি! আগের বছর যেখানে ছিল ৫১। তুলনা করলে সংখ্যাটা বেশিই।

তালিকায় এমনও ছবি আছে, যেগুলোর মুক্তির খবর গণমাধ্যম জানেই না! স্রেফ মুক্তি দেওয়ার জন্যই দেওয়া। সঙ্গে যুক্ত হয়েছে নতুন ‘তামাশা’! ওটিটির জন্য কনটেন্ট বানিয়ে হঠাৎ সিদ্ধান্তে সেটা চলে এসেছে সিনেমা হলে, এটা তামাশা নয় তো কী! দুই ঈদেই এসেছে ১৭টি, সংখ্যা বাড়ার নেপথ্যে এটাও কারণ। সে যা-ই হোক, সংখ্যা বাড়লেও সফল ছবির সংখ্যা বাড়েনি। বিশেষ করে জোড়া ছবির দেখা মেলেনি। আগের দুই বছর পাল্লা দিয়ে হলে চলেছে দুই জোড়া ছবি—‘পরাণ’-‘হাওয়া’ ও ‘প্রিয়তমা’-‘সুড়ঙ্গ’। 


বিএইচ

এ সম্পর্কিত খবর

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি

শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ