প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২১:৩৫ || পরিবর্তিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২১:৩৫
নিজস্ব প্রতিবেদক: সাহিত্যের দীর্ঘ যাত্রাপথের এক নতুন অভিযাত্রী উম্মে সোহাগী। কবি উম্মে সোহাগীর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘খণ্ডিত জীবন’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে বইমই প্রকাশনী। প্রচ্ছদ করেছেন নোশিন তাবাসসুম। নামলিপি করেছেন ওসমান আল আহনাফ। ২০২৪ সালের বইমেলায় প্রকাশিত ‘ত্রিকোণ জানালা’ তার প্রথম কাব্যগ্রন্থ।
উম্মে সোহাগীর ৮০ পৃষ্ঠার ‘খণ্ডিত জীবন’ বইটির প্রচ্ছদ মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। বইটির প্রি-অর্ডার চলছে। দ্রুতই পাঠকের হাতে পৌঁছে যাবে।
তরুণ লেখিকা উম্মে সোহাগী বলেন, জীবনের টুকরো গল্পগুলো খুঁজে পেতে সৃষ্টি হলো ‘খণ্ডিত জীবন’। আপনাদের জীবনের টুকরো গল্পগুলো খুঁজে পেতে বইটি পড়তে পারেন। আশা করি সবারই ভালো লাগবে।’
উম্মে সোহাগী’র জন্ম ও বেড়ে ওঠা পাহাড় বেষ্টিত জেলা খাগড়াছড়িতে। মাধ্যমিক জীবন থেকে লেখালেখির সূচনা তার । শীর্ষ সব লেখকদের পাশাপাশি নতুনদের লেখা নিয়মিত পড়ার চেষ্টা করেন । সমকালীন এই বিপর্যস্ততার মধ্যেও সৃষ্টি সুখের উল্লাসে নিজেকে আবিষ্কার করার প্রাণপণ চেষ্টা সোহাগীর।
বর্তমানে ওমানে প্রবাস জীবন যাপন করছেন লেখিকা উম্মে সোহাগী। প্রবাসে কাজের ফাঁকে পরিশ্রম করে লেখালিখি করেন। একদিন তিনি সফল হবেন এমনটাই আশা করছেন।
প্রজন্মনিউজ২৪/রুহুল
ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের
ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর
অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের
ডেঙ্গুর পিক সময় সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী