প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪ ০৬:২২:৪৬
নিজস্ব প্রতিবেদক: ইংলিশ ম্যাগাজিন ক্লারিওন কল কর্তৃক আয়োজিত, ক্লারিওন কল ম্যাথ অলিম্পিয়াড '২৪ এর পুরষ্কার বিতরণ আজ ২৭ এপ্রিল, রোজ শনিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মার্চ আয়োজিত অলিম্পিয়াডে ইংলিশ মিডিয়ামের প্রায় ৬০০ শিক্ষার্থীঅংগ্রহণ করে। তিনটি গ্রুপে ১৫ জন করে ৪৫ জনকে পুরষ্কার প্রদান করা ছাড়াও অলিম্পিয়াডে অংগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।
পুরষ্কার বিতরণে উপস্থিত ছিলেন সাবেক কোরিয়ান এম্বাসেডর মোস্তফা কামাল, ইন্ডিপেন্ডেন্স ইউনিভার্সিটির সাবেক ভিসি মিলান প্যাগান, হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ ফেলো ড. নেসার ইউ আহমেদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের(AIUB) প্রো ভিসি আব্দুর রহমান, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কর্নেল আফজাল হোসাইন, ধানমন্ডি ওয়ার্ডব্রীজ স্কুলের প্রিন্সিপাল রুহী ফেরদৌস।
ক্লারিওন কলের এডিটর কর্নেল আশরাফ আল দীন, এক্সিকিউটিভ এডিটর শাহেদ আকরাম মুসান্না, বিভিন্ন ব্রাঞ্চের রিপ্রেজেন্টেটিভ সহ, ভলান্টিয়ার বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ইংলিশ ম্যাগাজিন ক্লারিওন কল বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে৷ প্রতিষ্ঠার পর এটিই ক্লারিওন কলের আয়োজনে প্রথম ম্যাথ অলিম্পিয়াড।
এই বছরের ন্যায় প্রতি বছর ম্যাথ অলিম্পিয়াড আয়োজন করবে বলে শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রতি ব্যক্ত করে, শিক্ষার্থীদের এতে অংশগ্রহণ করে পৃথীবি সেরা ম্যাথমেটিশিয়ান হওয়ার আহ্বান জানান ক্লারিওন কলের সম্মানিত এডিটর কর্ণেল আশরাফ আল দীন।
প্রজন্মনিউজ২৪/এমএম
মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু
রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
রাজধানীতে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ
আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে নয়: লামিনে ইয়ামাল
সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
বীর মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার নির্দেশ
‘জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না’: রাকসু জিএস আম্মার
সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য
আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার