আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হল বিশ্ব ইজতেমা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৫৭:৪৮

আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হল বিশ্ব ইজতেমা

অনলাইন ডেস্ক: তুরাগ তীরবর্তী গাজিপুরের টঙ্গিতে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, কল্যাণ কামনা করে শেষ হলো বিশ্ব ইজতেমা

রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিটে আখেরী মোনাজাত শুরু হয় এবং ১১টা ৪৩মিনিটে শেষ হয়, ২৬ মিনিট চলে আখেরী মোনাজাত। 

ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা'দ আখেরী মোনাজাত শুরু করেন। চোখের পানিতে বুক ভাসিয়ে মুসল্লিরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন, মুসলিম বিশ্বে সুখ শান্তি কামনা করেছেন তারা।

মোনাজাতের সময়ে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশপাশ।

মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহ্র কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়।

আখেরি মোনাজাতে নিজের আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি অর্জনের আশায় উপস্থিত লাখ লাখ মুসল্লি প্রার্থনা করেন। ২৬মিনিট স্থায়ী এই মোনাজাতে দুই হাত উপরে তুলে লাখ মুসল্লি বারবার বলছিলেন, আমিন আমিন। মোনাজাতের সময় এই ধ্বনিতে পুরো টঙ্গী এলাকা আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। তারা সবাই ইহলোকের মঙ্গল ও পরলোকের ক্ষমা প্রার্থনা করে চাইলেন সুখ ও সমৃদ্ধি।

রোববার ফজরের পরে বয়ান করেন- হিন্দিতে বয়ান করেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। তা তাৎক্ষণিক ভাবে বাংলা তরজমা মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়াতের কথা ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলবীর মাওলানা ইউসুফ বিন সাদ।


প্রজন্মনিউজ২৪/এএন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ













Fatal error: Maximum execution time of 30 seconds exceeded in /home/projonmonews24/public_html/system/libraries/Session/drivers/Session_files_driver.php on line 253