নোয়াখালীর যুব সংগঠন

যুব উন্নয়নের নিবন্ধন পেল নবপ্রত্যয় যুব সংগঠন

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৩ ১২:০৪:৫১

যুব উন্নয়নের নিবন্ধন পেল নবপ্রত্যয় যুব সংগঠন

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নোয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় থেকে যুউঅ/নোয়া-০৪৩ নিবন্ধন সনদ পেল যুব উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংগঠন “নবপ্রত্যয় যুব সংগঠন”।

বুধবার (১লা নভেম্বর) জাতীয় যুব ‍দিবস ২০২৩ উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রসাশন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভা,সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি খন্দকার দিদারুল আলম ও সাধারণ সম্পাদক এনামুল হক এর হাতে নিবন্ধন সনদ তোলে দেয় উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী ও যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম।

সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম জানান, নোয়াখালীর সুবর্ণচরে “নবপ্রত্যয় ‍যুব সংগঠন”কে যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫ এর ধারা-৪ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা, ২০১৭ এর বিধি-৩ (৪) এর অধীন নিবন্ধন সনদ প্রদান করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কার্য নির্বাহী পরিষদের সভাপতি খন্দকার দিদারুল আলম বলেন, “নবপ্রত্যয় যুব সংগঠন” দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের সংগঠনটি সমগ্র জেলা ব্যাপী কাজ করার জন্য নিবন্ধন লাভ করেছে। আমরা অতীতের মতো আগামীতেও সংগঠনের প্রতিটি সদস্য হাতে হাত রেখে সামাজিক সকল ভালো কাজে এবং শিক্ষনীয়, ধর্মীয়সহ যুব সমাজের অগ্রউন্নয়নে সংগঠনের পক্ষ থেকে যাবতীয় কার্যক্রম সম্পাদনে কাজ করতে চাই। সে জন্য সমাজের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ পূর্বক সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।

সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, আলহামদুলিল্লাহ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে “নবপ্রত্যয় যুব সংগঠন” সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পাওয়াই,সংগঠনের সকল সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী ও সুভাকাঙ্খিসহ সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যুব সমাজকে বিশেষ করে মাদক থেকে দূরে রেখে মানব কল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজ বদলে দেয়ার মানসে ও বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রমের জন্য সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে এবং সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি। নিবন্ধন পাওয়ায় সংগঠনের পক্ষে সামাজিক কাজের গতি অনেকগুন বেড়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নবী,উপজেলা মৎস কর্মকর্তা ফয়েজুর রহমান,প্রাণি সম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম,আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান,যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা মাহবুবুর রহমান আরিফ, যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মহিতুল ইসলাম, ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল্ল্যা খসরুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠাকাল ২০২১ সাল থেকে সংগঠনটি করোনা ভাইরাস (কোভিড-১৯) সচেতনতা কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে উদ্ভদ্ধ করন, বৃক্ষরোপন কর্মসূচি,মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম,বাল্য বিয়ে ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, নৈতিক শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক, ছাত্রকল্যাণ ও জনকল্যানমূলক কাজ করে যাচ্ছে।


প্রজন্মনিউজ২৪/রাসেল

এ সম্পর্কিত খবর

এবারের ঈদযাত্রায় ৪৩৮ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে সরকারের ব্যাপক কর্মসূচি 

দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক

এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে যাচ্ছেন এবতেদায়ী শিক্ষকরা

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, স্থান পেলেন যারা

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

জাতীয় নদী দিবস পালিত হচ্ছে আজ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ