গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, সাবেক স্বামী আটক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০১৬ ০৬:০০:০০

ঝিনাইদহের হরিণাকুণ্ডে সাবেক স্ত্রীকে হত্যা করেছে ঠাণ্ডু মণ্ডল নামের এক ব্যক্তি।

এ ঘটনায় ঠাণ্ডুকে আটক করেছে পুলিশ।  গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারী হরিণাকুণ্ড এলাকার মো. ফজলুরের মেয়ে লিপা খাতুন (২২)। আটক ঠাণ্ডু মণ্ডলের বাড়িও একই এলাকায়।

আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, কিছুদিন আগে লিপি ও তাঁর স্বামী ঠাণ্ডু মণ্ডলের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল রাতে লিপার হাত-পা বেঁধে শ্বাসরোধ করে এ হত্যাকাণ্ডটি ঘটায় ঠাণ্ডু মণ্ডল।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ