প্রকাশিত: ০১ জুলাই, ২০২২ ০৬:৪০:০০
বি.এম মনিরুল ইসলাম, স্টাফ রিপোটার: প্রায়শই আমরা আমাদের দেহের বিভিন্ন অংশে আমরা কালো বা লাল বিন্দু দেখে থাকি যাকে তিল বলা হয়। অনেকেই শরীরের এই তিলকে আমরা আমাদের শুভমনে করে থাক। তবে কিছু মানুষ আবার তিলের ওপর ভাগ্যের ভালো মন্দও বিচার করে । আসলেই প্রতিটা তিল কিছু না কিছু ভালো মন্দের বার্তা বয়ে আনে।
প্রাচ্যের জ্যোতিষশাস্ত্রে তিলের অবস্থানকেও বেশ গুরুত্ব দেয়। তিলের অবস্থান থেকেও একজন মানুষের আচার-আচরণ বা প্রকৃতিগত কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করা যায় বলে মত প্রচলিত আছে। ভবিষ্যতের বেশ কিছু শুভাশুভ পূর্বাভাসও পাওয়া যায় তিল দেখে। চলুন জেনে নেওয়া যাক শরীরের কোথায় তিল থাকলে কী হয়।
যাদের ভ্রুতে তিল রয়েছে তারা প্রায়ই ভ্রমণ করেন। ডান ভ্রুতে তিল থাকলে দাম্পত্য জীবন সুখের হয়। বাঁ ভ্রুতে তিল অসুখী দাম্পত্য জীবনের লক্ষণ।
* চোখের পাতায় যাদের তিল রয়েছে তারা সাধারণত সংবেদনশীল হন। যাদের ডান চোখের পাতায় তিল রয়েছে তারা অন্যদের তুলনায় অতিরিক্ত সংবেদনশীল হয়ে থাকেন।
* যাদের কানে তিল রয়েছে তারা দীর্ঘজীবী হন।
নারী বা পুরুষের মুখমণ্ডলের আশপাশে তিল থাকা সুখী দাম্পত্য জীবনের লক্ষণ।
* নাকে তিল থাকলে ব্যক্তি প্রতিভাসম্পন্ন ও সুখী হন। যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবতী হন।
* যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয়ে ভালোবাসা ভরপুর। এরা কামুকও হতে পারেন।
* ঠোঁটের নিচে তিল থাকলে সে ব্যক্তির জীবনে দারিদ্র্য বিরাজ করে।
* গালে লাল তিল থাকা শুভ। ডান গালে তিল থাকলে প্রাচুর্যপূর্ণ জীবনের সম্ভাবনা।
* যে নারীর থুতনিতে তিল রয়েছে তারা সহজে লোকের সঙ্গে মেলামেশা করতে পারেন না। তারা সাধারণত একটু রুক্ষ স্বভাবের হয়ে থাকেন।
* ডান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি দৃঢ়চেতা হন। যাদের বাঁ কাঁধে তিল রয়েছে তারা অল্পতেই রেগে যান।
* যাদের হাতে তিল রয়েছে তারা চালাক চতুর হন। ডান হাতে তিল থাকলে তারা সাহসী, প্রতিষ্ঠিত ও বুদ্ধিমান হন। বাঁ হাতে তিল থাকলে তারা অনেক বেশি টাকা খরচ করেন। তারা সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।
* ডান হাতের পেছনে তিল থাকলে তারা ধনী হয়ে থাকেন। বাঁ হাতের পেছনের দিকে তিল থাকলে সেই ব্যক্তি কৃপণ প্রকৃতির হয়ে থাকেন।
* যাদের তর্জনীতে তিল রয়েছে তারা বিদ্বান, ধনী ও গুণী হয়ে থাকেন। তারা বেশির ভাগ সময়ই শত্রু দ্বারা সমস্যায় জর্জরিত থাকেন।
* বৃদ্ধাঙ্গুলে যাদের তিল থাকে তারা কর্মঠ, সদ্ব্যবহার ও ন্যায়প্রিয় হন।
* মধ্যমায় তিল থাকলে ব্যক্তি সুখী হন। তাদের জীবন শান্তিতে কাটে।
* কনিষ্ঠ আঙুলে তিল থাকলে সেই ব্যক্তি জ্ঞানী, যশস্বী, ধনী ও অপরাজেয় হন।
* বুকের ডান পাশে তিল থাকা শুভ। বুকের বাঁ পাশে তিল থাকলে দুরন্ত ও চঞ্চল হয়ে থাকে।
* যাদের বুকের মাঝখানে তিল থাকে তারা সাহসী হয়, এ ছাড়া বুকের মাঝখানের তিল সুখী জীবনের ইঙ্গিত দেয়।
* যাদের পায়ে তিল আছে তারা প্রচুর ভ্রমণ করেন।
* ডান হাঁটুতে তিল থাকলে গৃহস্থজীবন সুখের হয়। বাঁ হাঁটুর তিল সংসারে অশান্তি ডেকে আনে।
* যে ব্যক্তির পেটে তিল রয়েছে তারা খেতে ও খাওয়াতে পছন্দ করে। মিষ্টি বা মিষ্টিজাতীয় খাবার এদের খুবই পছন্দ।
* হাতের তালুতে তিল থাকা শুভ নয়।
প্রজন্ম নিউজ২৪/মনিরুল
আমদানির খবরে একদিনে কমলো কাঁচা মরিচের দাম
ভান্ডারীয়ায় জামায়াত নেতাদের উপর যুবদলের হামলা
‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিবেশ সংরক্ষণে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা
দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক
ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
রাজধানীতে ডিএনসিসি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ
প্রধানমন্ত্রী ইতোমধ্যেই সরকার চালাতে ব্যর্থ হয়েছেন: নাসীরুদ্দীন পাটোয়ারী