রাজধানীর

কলাবাগানে বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২১ ০১:১৫:০৫ || পরিবর্তিত: ১৪ জানুয়ারী, ২০২১ ০১:১৫:০৫

কলাবাগানে বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর কলাবাগান নর্থ সার্কোলার রোডের একটি বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় নর্থ সার্কোলার রোডের ৫৮ নম্বর বাসা থেকে জান্নাত (১৭) নামে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, জান্নাত নোয়াখালী হাতিয়া উপজেলার ফরিদপুর গ্রামের কাশেমের মেয়ে। অবিবাহিত জান্নাত ৫ বছর ধরে নর্থ সার্কোলার রোডের ৫৮ নম্বর বাসাটির ৭/বি নম্বর ফ্ল্যাট বাসায় কাজ করতেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাথরুমের দরজা ভেঙে ভেতরে কাপড় রাখার এঙ্গেলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো মৃতদেহটি উদ্ধার করা হয়। এরপর রাতেই মৃতদেহটি মর্গে পাঠানো হয়।

প্রজন্মনিউজ২৪/ফাহাদ

এ সম্পর্কিত খবর

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, আমি আসছি কালীগঞ্জে

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না,  ডিম থেরাপির জন্য রেডি হ : ডা. মাহমুদা মিতু

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ