মেহেরপুরে জাল ভোটের অভিযোগে জরিমানা

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০১৬ ০৬:০০:০০

মেহেরপুরে জাল ভোটের অভিযোগে জরিমানা

মেহেরপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে তিন কিশোরকে আটক করা হয়েছে। এ সময় তিনজনকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ শনিবার সকালে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী জানান, জাল ভোট দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে এক হাজার ৫০০ টাকা করে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বিএনপি ও আ. লীগের বিদ্রোহী প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে জুবায়ের হোসেন বলেন, ‘এ পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।’

সকাল ৮টা থেকে মেহেরপুর সদর উপজেলার চারটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনী কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভিজিলেন্স টিম মাঠে কাজ করছে।

এ চার  ইউনিয়নে এক লাখ ৩৯ হাজার ৯৫৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে চারটি ইউনিয়নে আওয়ামী লীগের চারজন এবং বিএনপির চারজন এবং আ. লীগের তিনজন বিদ্রোহী প্রার্থীসহ মোট ১৪ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সম্পর্কিত খবর

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে

ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি

বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ

আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৪

অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

রাবিতে ছাত্রদলের ক্যাম্পাসজুড়ে লিফলেট বিতরণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ