মৎস্য বৃষ্টি, আকাশ থেকে ঝরে মাছ!

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২০ ১১:১৮:০৭

মৎস্য বৃষ্টি, আকাশ থেকে ঝরে মাছ!

গল্প নয় সত্য, বছরের নির্দিষ্ট সময়ে আকাশ থেকে ঝরে পড়ে মাছ। এলাকায় মৎস্য বৃষ্টি নামেই এই ঘটনা পরিচিত। শুনতে নিশ্চয়ই অবাক লাগছে। কিন্তু এই ধরাধামে এমন ঘটনা বাস্তবে ঘটে। মধ্য আমেরিকার হন্ডুরাসে ইয়োরো এলাকায় বছরে দু’বার আকাশ থেকে ঝরে পড়ে শত শত মাছ।

আরও অদ্ভুত বিষয় হল এই ইয়োরো এলাকা সমুদ্র থেকে যোজন মাইল দূরে অবস্থিত। তবে এ ঘটনা এই এলাকায় মোটেই নতুন নয়। ১৮০০ সাল থেকে প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে এমনটা হয়ে থাকে। এই অদ্ভুত ঘটনা লুবিয়া দে পেসেস নামে পরিচিত। প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে এখানে তীব্রগতিতে ঝড় ও বৃষ্টি হয়। ঝড়ের তীব্র গতিবেগের জন্যই রাস্তায় শত শত মাছ এসে আছড়ে পড়ে।

রাস্তাজুড়ে ভরে যায় নানারকম মাছে। তবে এর পিছনে যথাযথ বৈজ্ঞানিক কারণ এখনও সেভাবে প্রকাশ্যে আসেনি। পৃথিবীর আরও বেশ কয়েকটি জায়গায় এই ধরনের বৃষ্টি হয়। কোথাও কোথাও মাছের সঙ্গে ব্যাঙও দেখা যায়। এমনকি কয়েকটি প্রতিবেদনে দেখা গেছে যে কিছু জায়গায় সাপ, ইঁদুর, মাকড়সা, জেলিফিশসহ নানা রকমের জীব ঝড়ো হাওয়ায় রাস্তায় আছড়ে পড়ে।

তবে অধিকাংশ ক্ষেত্রেই এই প্রাণীগুলো মৃত অবস্থায় এসে রাস্তায় পড়ে। কিন্তু কিছু ক্ষেত্রে জীবিত অবস্থায় সাপ বা বড় মাকড়সা জাতীয় প্রাণী এসে পড়লে আতঙ্ক তৈরি হয়। ইয়োরো এলাকার বাসিন্দারা যদিও আকাশের মেঘ দেখে আন্দাজ করতে পারেন কখন শুরু হবে তুমুল ঝড় এবং মৎস্য বৃষ্টি। ঝড় এতই তীব্র গতিবেগে হয় যে অদ্ভুত এক শব্দ তৈরি হয়। মনে হয় যেন আকাশ থেকে সোজা মাটিতে আছড়ে পড়ছে মাছ।

প্রজন্মনিউজ২৪/হাবিব

এ সম্পর্কিত খবর

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত



ব্রেকিং নিউজ