দিনাজপুরে ৬ ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২০ ১০:৫৫:৩৪

দিনাজপুরে ৬ ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

মো শরিফুজ্জামান, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের বিরল উপজেলার রামপুর শালডাঙ্গা গ্রামের ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে এক যুবক।

বিরল উপজেলার রামপুর শালডাঙ্গা গ্রামের সাখাওয়াত হোসেনের পুত্র জাহিদুর রহমান (১৯) ধর্ষণ করে।

এজাহার সূত্রে আরো জানা যায়, গত ১ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় ভ্যান চালক মেয়েকে বাড়িতে রেখে নিজের মাকে দেখতে কুড়িগ্রাম জেলার উলিপুরে যায়। রাত্রী আনুমানিক সাড়ে ৮ টায় তার স্ত্রী সন্তানদের নিয়ে রাতের খাওয়া শেষে সাংসারিক কাজ করছিল এবং তার মেয়ে বাড়ির বাহিরের আঙ্গিনায় পায়চারী করছিল এমন সময় আসামী জাহিদুর রহমান অসৎ উদ্দেশ্যে বাড়িতে ঢুকে পিছন দিক থেকে সহিদা খাতুনের মুখ চেপে ধরে বাড়ির পশ্চিম/দক্ষিণে আনুমানিক ১০০ গজ দূরে থাকা একটি লিচু বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় ওই তরুনীর ধস্তাধস্তিতে মুখের বাধন খুলে গেলে শিশুটির ডাক চিৎকারে ও কান্নার শব্দে আশে পাশের প্রতিবেশীরা টর্চ লাইট দিয়ে এগিয়ে যেতে থাকলে আসামী জাহিদুর রহমান তাদেরকে দেখে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আসামী জাহিদুর রহমানের পিতা মোঃ সাখাওয়াত হোসেন  স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করার প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটির বাবা ভ্যান চালক শফিকুল ইসলাম স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করতে রাজি থাকলেও আসামীপক্ষ বিভিন্ন ভাবে টাল বাহানা করে আসছে। এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ প্রকাশ্যে হুমকী প্রদান করে। সেই সাথে বলে, আমি কোনো মীমাংসা করতে পারবো না, তোমাদের কিছু করার থাকলে করো। পরবর্তীতে ওই কিশোরীর বাবা থানায় গিয়ে আসামীর বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারার ধর্ষণ মামলা দায়ের করেন।

বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব বলেন, শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় ধর্ষণের মামলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪/জহুরূল

এ সম্পর্কিত খবর

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি

জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?

পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ