সিলেটের মদন মোহন কলেজ সহ ২৮ টি কলেজ সরকারী ঘোষনা

প্রকাশিত: ১২ অগাস্ট, ২০১৮ ০৭:০৬:১৭ || পরিবর্তিত: ১২ অগাস্ট, ২০১৮ ০৭:০৬:১৭

সিলেটের মদন মোহন কলেজ সহ ২৮ টি কলেজ সরকারী ঘোষনা

জুয়েল আহমদ/সিলেট প্রতিনিধিঃ সিলেট বিভাগে ঐতিহ্যবাহী মদন মোহন কলেজ সহ আরো ২৮ টি কলেজকে সরকারী ঘোষনা করেছে মন্ত্রণালয়। রবিবার (১২ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অনুযায়ী সিলেট বিভাগের ২৮টিসহ সারাদেশের ২৭১টি কলেজকে সরকারি করা হয়েছে। ২৮ টি কলেজের মধ্য সিলেট জেলায় ১০ টি,সুনামগঞ্জের ৮ টি,মৌলভিবাজারের ৫ টি ও হবিগঞ্জের ৫ টি। সিলেটের জেলার সরকারীকরন হওয়া কলেজগুলো হলো,মদন মোহন কলেজ,গোয়াইনঘাট কলেজ,বালাগঞ্জ ডিগ্রী কলেজ,ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, কানাইঘাট ডিগ্রি কলেজ, বিশ্বনাথ কলেজ, দক্ষিণ সুরমা কলেজ, গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ও ইমরান আহমদ মহিলা কলেজ।

সুনামগঞ্জের কলেজগুলো হলো সুনামগঞ্জের দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, ছাতক ডিগ্রি কলেজ, দিরাই ডিগ্রি কলেজ, ধর্মপাশা ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার ডিগ্রি কলেজ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ, শাল্লা ডিগ্রি কলেজ ও জামালগঞ্জ ডিগ্রি কলেজ।

হবিগঞ্জের হবিগঞ্জের আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজ, শাহজালাল কলেজ, জনাব আলী ডিগ্রি কলেজ, নবীগঞ্জ কলেজ, আলীম সোবহান চৌধুরী কলেজ।

ও মৌলভীবাজারের কলেজগুলোর মধ্যে রয়েছে- বড়লেখা ডিগ্রি কলেজ, কুলাউড়া ডিগ্রি কলেজ, রাজনগর ডিগ্রি কলেজ, কমলগঞ্জ গণমহাবিদ্যালয়, তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ।

উক্ত প্রতিস্টানগুলো সরকারী হওয়ায় শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করছেন।

প্রজন্মনিউজ২৪/জুয়েল আহমদ/মুজাহিদ

এ সম্পর্কিত খবর

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ