প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০১৭ ০৬:১৬:৫৬ || পরিবর্তিত: ২৫ অক্টোবর, ২০১৭ ০৬:১৬:৫৬
রাজধানীর খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি ও বাংলা মাধ্যমে ২০১৮ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তির ফরম বিক্রি শুরু হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে এ ফরম বিক্রি করা শুরু হয়েছে।আবেদনের শেষ সময় ১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি ফরমের জন্য ২০০ টাকা ও অনলাইন চার্জের জন্য ৫ টাকা মোট ২০৫ টাকা অনলাইন ব্যাংকিং রকেটের মাধ্যমে পাঠাতে হবে।
বিস্তারিত তথ্য স্কুলের ওয়েবসাইটে (www.vnsc.edu.bd) পাওয়া যাবে।রাজধানীর বেইলি রোডের প্রধান শাখাসহ আজিমপুর, বসুন্ধরা এবং ধানমন্ডি শাখার বিভিন্ন শ্রেণীতে ছাত্রীদের ভর্তির সুযোগ রয়েছে।
৪০ শতাংশ এলাকা কোটার জন্য মূল শাখায় ১৯ ও ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, ধানমন্ডি শাখায় ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, বসুন্ধরা শাখায় ভাটারা থানার বাসিন্দারা এবং আজিমপুর শাখায় ২৩, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সুযোগ পাবেন। যেসব শিশুর জন্ম ১ জানুয়ারি ২০১১ থেকে ৩১ ডিসেম্বর ২০১১ এর মধ্যে তারাই শুধু আবেদন করতে পারবে বলে জানা যায়।
প্রজন্মনিউজ২৪.কম/রাজ্জাক
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার
বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বজ্রপাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ডেঙ্গুর পিক সময় সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে : সারজিস