রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ শুক্রবার

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১০:২০:১১

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ শুক্রবার

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে আগামীকাল শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানান হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফী।

বিবৃতিতে তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সরকারি বাহিনী ও বৌদ্ধ অস্ত্রধারীরা যৌথভাবে ইতিহাসের বর্বতম হত্যাকাণ্ড চালাচ্ছে। বার্মার মগ সন্ত্রাসীদের পৈশাচিক নির্মমতার কোনো নজীর দুনিয়াতে নেই। গত কয়েকদিনে তারা মুসলমানদের অসংখ্য ঘরবাড়ি, মাদ্রাসা ও মসজিদ আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে, শিশুসহ সব বয়সী মানুষকে দা দিয়ে কুপিয়ে মারছে, এমনকি জীবন্ত মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করছে। প্রতিদিন নদীতে ভাসছে মিয়ানমারের নির্যাতিত মুসলমান শিশু-কিশোর, যুবক-যুবতি, বৃদ্ধ নারী পুরুষের বিকৃত লাশ। আরকানে মুসলমানের ওপর যে নির্যাতন চলছে তা জাহেলী যুগের বর্বরতাকেও হার মানিয়ে ফেলছে।

 এ পরিস্থিতিতে কোনো বিবেকবান ও ঈমানদার মানুষ নীরব বসে থাকতে পারে না। আরাকানের অত্যাচারিত মুসলমানদের পাশে দাঁড়ানো, যার যার সামর্থানুযায়ী সাহায্য করা সকল মুসলমানদের ঈমানী ও মানবিক দায়িত্ব।

এ সম্পর্কিত খবর

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’

বিরোধী দল অবশ্যই বিরোধিতা করবে, তবে সেই বিরোধিতা হতে হবে গঠনমূলক

কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দিলো জামায়াত, তদন্ত কমিটি গঠন

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, শেষ সময় ১৫ নভেম্বর: বিআরটিএ

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ : ডেপুটি স্পিকার

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: জামায়াত

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ 

দেশে বছরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তসহ ৬ দাবি জামায়াতের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ