প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০১৬ ০৬:০০:০০
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এফবিআই ও মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের কোনো প্রতিবেদনে এই দুজনের নাম নেই। নার্ভাসনেস থেকে সরকার শফিক রেহমানকে গ্রেপ্তার ও সজীব ওয়াজেদ জয় অপহরণ ষড়যন্ত্রে বিএনপিকে দায়ী করছে।
আজ বুধবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি ও তনু হত্যাকাণ্ড থেকে দৃষ্টি ভিন্ন দিকে নিতে জয় অপহরণ ও হত্যা ষড়যন্ত্র মামলা সামনে আনা হয়েছে। সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় শফিক রেহমানকে এ মামলায় জড়ানো হয়েছে।’
মির্জা ফখরুল বলেন,‘সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে শফিক রেহমান ও মাহমুদুর রহমান কোনোভাবেই জড়িত নন। যে রেফারেন্স দেওয়া হচ্ছে, এফবিআই ও মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের আদালতের। আমরা মার্কিন পত্রপত্রিকায় যা দেখেছি এখন পর্যন্ত এ ধরনের সংবাদ ও তথ্য আমরা দেখিনি। শুধু এই দুইজনের বিরুদ্ধে নয় গতকাল বিএনপির বিরুদ্ধেও এই অভিযোগ এনেছে। এটি হচ্ছে নার্ভাসনেসের অংশ।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা চক্রান্তের রাজনীতিতে বিশ্বাস করি না। বিএনপি কোনোদিন কোনো চক্রান্ত করেনি। চক্রান্ত করে ক্ষমতাতেও আসে নাই। তারা জনগণের ভোট নিয়ে জনগণের ফলাফল নিয়ে রাষ্ট্রপরিচালনার দায়িত্বে এসেছে বরাবর।’
এ সময় জোটের আকার বাড়ানোর ইঙ্গিত দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা ২০ দলীয় জোটের পরিধি বাড়াতে চাই। আমরা গণতন্ত্রের পক্ষে সব দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিগুলোকে নিয়ে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। আর কালবিলম্ব নয়, অতি দ্রুত সমঝোতার মধ্য দিয়ে সংলাপের মধ্য দিয়ে আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করুন। যে নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে হবে এবং নিরপেক্ষ কমিশনের মাধ্যমে হবে এবং তা দিয়ে এই রাজনৈতিক সংকটগুলো সমাধান করা সম্ভব হবে।’
উন্নয়নের মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব আরো বলেন, ‘৭ শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জন অলীক স্বপ্ন।’
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ