নির্বাচনের নামে রক্তের হোলি খেলা হচ্ছে

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০১৬ ০৬:০০:০০

বর্তমান সরকারের শাসনামলে নির্বাচন রক্তের হোলি খেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে মাহবুবুর রহমান এ এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘ইলেকশনের (নির্বাচন) নামে রক্তের হোলি খেলা হচ্ছে। ইলেকশনের নামে রক্তগঙ্গা হচ্ছে এবং এত মানুষ হত্যা হচ্ছে।’

‘প্রধানমন্ত্রী বলেছেন, ইলেকশন যেন ভালোভাবে হয়, এ জন্য নির্দেশ দিয়েছেন। এমন কথা তো কেউ শোনেনি; বরং ইলেকশন কমিশনার নির্দেশ দেবে প্রধানমন্ত্রীকে এবং সরকারকে যে, আমি এটা চাব, এটা করব, ব্যস। তার পরে আর কোনো কথা নেই। এটাই ইলেকশন কমিশনের দুর্বলতা, অক্ষমতা, ব্যর্থতা প্রমাণ করে।’ 

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে তৃণমূলে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পর্যন্ত কলুষিত হয়ে পড়েছে রাজনীতি। তিনি বলেন, ইউপি নির্বাচন ঘিরে সরকারদলীয় নেতাকর্মীদের তাণ্ডবে ঘরে থাকতে পারছে না বিএনপির প্রার্থী ও নেতাকর্মীরা। প্রতিনিয়ত তাদের ওপর চালানো হচ্ছে নির্যাতন। অথচ নির্বাচন কমিশন এসব বিষয়ে নির্বিকার।

এ সম্পর্কিত খবর

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

জাতীয় নদী দিবস পালিত হচ্ছে আজ

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ