প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০১৬ ০৬:০০:০০
ঢাকায় ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যার মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মো. শামসুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা বলেন।
আজ সকাল সাড়ে ৭টার দিকে ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। রাজশাহী নগরীর শালবাগান এলাকায় পেছন থেকে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়।
গত বছরের ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম লিলন। পরে বিকেল ৪টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সম্প্রতি ঢাকায় একই কায়দায় কুপিয়ে কয়েকজন ব্লগারকে হত্যা করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস