মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ০২:৫৬:৩৪

মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের

প্রজন্ম ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ শিক্ষার্থীর হাসপাতালে চিকিৎসা গ্রহণ এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের আবাসিক প্রতিষ্ঠানে এমন অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে কয়েকজন শিক্ষার্থীর আইসিইউতে চিকিৎসাধীন থাকা এবং একজনের লাইফ সাপোর্টে থাকার বিষয়টি আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের শোকাহত ও উদ্বিগ্ন পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

নেতারা বলেন, ‘আক্রান্ত শিক্ষার্থীদের জীবন রক্ষা ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে চিকিৎসার ব্যয়ভার বহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো শিক্ষার্থী অর্থাভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়।’

নেতারা আরও বলেন, ‘কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা বা নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা যথাযথ তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে। তদন্তে কারও দায়িত্বহীনতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

দেশের সব মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম স্থাপন এবং নিয়মিত তদারকি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

এ সম্পর্কিত খবর

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে: নাহিদ ইসলাম

বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না,  ডিম থেরাপির জন্য রেডি হ : ডা. মাহমুদা মিতু

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা

মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ