নিজ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬ ০২:১৩:৩৮ || পরিবর্তিত: ১৮ অক্টোবর, ২০২৬ ০২:১৩:৩৮

নিজ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

প্রজন্ম ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতা, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সভায় স্থানীয় এলাকার বিভিন্ন বিষয়, নাগরিকদের প্রত্যাশা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতা এবং বাইশটেকি ও ইমামনগর এলাকার বিভিন্ন বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করেন।

এ ছাড়া ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গেও তিনি মতবিনিময় করেন। 

এ সময় দুর্গাপূজা উপলক্ষ্যে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গেও বিরোধীদলীয় নেতা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্যসচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলী, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ ও কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

‘ল্যাপটপ খেলেন, ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

‘বিরোধী দলের সহযোগিতা নেওয়ার মতো যোগ্যতা এই সরকারের নেই’

ময়লার ভাগাড় থেকে বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধানমন্ত্রী

নিজ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

`পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ'

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, শেষ সময় ১৫ নভেম্বর: বিআরটিএ

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ : ডেপুটি স্পিকার

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: জামায়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ