বিপিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক

প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস জামায়াত আমীরের 

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:১৩:৫০

প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস জামায়াত আমীরের 

প্রজন্ম ডেস্ক: বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ার বলেছেন, প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে জাতীয় সংসদে কথা বলবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে খাতটির সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বিপিএমইএর নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “বিরোধীদলীয় নেতা আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন আমাদের সেক্টরের সমস্যা। আমরা সমস্যাগুলো তাকে তুলে ধরেছি। এই সেক্টরের শুধু সমস্যাই উনি শোনেননি, এই সেক্টরের যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা নিয়েও জানতে চেয়েছেন। আমরা সম্ভাবনা নিয়ে তার সঙ্গে কথা বলেছি। আমাদের যে সমস্যাগুলো ছিল, সেগুলো বলেছি। সম্ভাবনা বলেছি। উনি সমস্যা এবং সম্ভাবনা দুটি নিয়েই আমাদের সঙ্গে কথা বলেছেন। উনি অত্যন্ত গুরুত্ব সহকারে দীর্ঘ প্রায় এক ঘণ্টা আমাদের কথা শুনেছেন। শুধু আমার নয়, আমাদের বোর্ডের যারা সদস্য ছিলেন, আমার সহকর্মীদের কথাও শুনেছেন।”

মো. শাহরিয়ার বলেন, “উনি আশ্বস্ত করেছেন, আমাদের যে সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন, জাতীয় সংসদে কথা বলবেন। আমাদের যে সম্ভাবনা আছে, সম্ভাবনাটুকু কাজে লাগিয়ে দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে ব্যাপারেও কাজ করবেন বলে জানিয়েছেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিরোধী দলের যে ভূমিকা, সেখানে আমরা কাজ করব। আমরা অত্যন্ত কৃতজ্ঞ বিরোধীদলীয় নেতার কাছে যে, উনি আমাদের দীর্ঘ একটি ঘণ্টা সময় দিয়েছেন। আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য উনি বলেছেন, নিজে মনিটরিং করে কাজ করবেন।”

সমস্যাগুলো একটি লিখিত আকারে চেয়েছেন জানিয়ে বিপিএমইএ সভাপতি বলেন, “যাতে সংক্ষেপে জাতীয় সংসদ বা অন্যান্য জায়গায় আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলা যায়। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সেক্টর নিয়ে যে কাজ করা প্রয়োজন, সে বিষয়ে আমরা তাকে লিখিতভাবে দেব।”

তিনি বলেন, “আমরা যারা এই সেক্টরে আছি, বৈদেশিক মুদ্রা আহরণের সবচেয়ে বড় যে বিনিয়োগের খাত, আরএমজি সেক্টর, আমরা শুধু আরএমজি সেক্টরকে সার্ভিস দিই না। আরএমজি সেক্টরের বাইরে ডাল থেকে শুরু করে ওষুধ শিল্প, লেদার, যেখানেই প্যাকেজিং পণ্য তৈরি হয়, সেখানেই কিন্তু প্যাকেজিং আছে। সেই প্যাকেজিংটা আমাদের সেক্টরে যারা আছেন, আমরাই করে থাকি।”

মো. শাহরিয়ার বলেন, “বৈশ্বিক বাজারে শুধু পেপার প্যাকেজিংয়ের চাহিদা ৭০০ বিলিয়ন ডলার। আমরা ৭০০ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের মতো রপ্তানি করতে পারি। উনি বলেছেন, কেন আমরা দেশের ৭০০ বিলিয়ন ডলার এবং অন্যান্য টিমস প্যাকেজিং, অ্যাক্সেসরিজ ও অন্যান্য প্যাকেজিং নিয়ে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের যে বাজার, সেটা ধরতে পারছি না। আমরা তাকে সমস্যাগুলো বলেছি, কী কী সমস্যা আছে। উনি সমস্যাগুলো শুনেছেন এবং এর বাইরে যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা নিয়েও কাজ করবেন।”

বিপিএমইএ সভাপতি বলেন, “আমরা উনাকে দুটি আমন্ত্রণ জানিয়েছি। একটি আমাদের ‘লেদার’ এবং আমাদের ‘টেক্সফেয়ার’, আমরা অর্গানাইজ করে থাকি। বিশ্বের ৪৪ দেশ থেকে এখানে অতিথিরা আসেন। আমাদের এখানে যারা উদ্যোক্তা আছেন, তারা আমাদের পণ্য সেখানে সরবরাহ করেন এবং নতুন নতুন যে উদ্ভাবন আছে, সেটা আমরা ফেয়ারে দেখিয়ে থাকি।”

তিনি বলেন, “জানুয়ারি ৬ থেকে ৯ তারিখ আইসিসি কনভেনশন সেন্টার বসুন্ধরায় সেখানে উনি বলেছেন, যদি উনার সুযোগ হয়, উনি আমাদের সঙ্গে যাবেন। আমাদের এখানে যে সেক্টরে যে ফ্যাক্টরিগুলো আছে, যেমন ওয়ার্ল্ড ক্লাস যে ফ্যাক্টরিগুলো আছে, টিমস প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজের সর্বোচ্চ লিডিং যে ফ্যাক্টরি, সেখানে উনি সময়-সুযোগমতো তার টিমসহ ভিজিট করবেন। সেটাও আশ্বস্ত করেছেন।”

বৈঠকে ডা. শফিকুর রহমানের বক্তব্য তুলে ধরে মো. শাহরিয়ার বলেন, “আপনাদের যে সমস্যা, সে সমস্যাগুলো আমরা শুনলাম। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা যদি আমাদের বিরোধী দলের পক্ষ থেকে যতটুকু দেশের আপনাদের সাহায্য-সহযোগিতা করা দরকার, আমরা সরকারের সঙ্গে মিলিত হয়ে আপনাদের এই সেক্টরের জন্য কাজ করব।

এ সম্পর্কিত খবর

প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস জামায়াত আমীরের 

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বস্তির বাংলাদেশ হারাতে বসেছি: মিয়া গোলাম পরওয়ার

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি, চাপে পড়ে নয়

আজকের জননিরাপত্তাহীন বাংলাদেশ বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রে: জামায়াত আমির

দ্বিতীয় দফায় দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে হামের টিকাদান শুরু

২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: রিজভী

পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ