প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:১৫:২০
প্রজন্ম ডেস্ক:নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে মধ্যরাতে রাজধানীর মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। পরে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, ‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’
ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, ‘মধ্যরাতে রাজধানীর মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট চালানোর পর সেটি গুঁড়িয়ে দেয়।’
এবার ক্ষমতার গরমের আঁচ স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর পড়েছে মন্তব্য করে তিনি লেখেন, ‘রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?’
এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয় জানিয়ে তিনি লেখেন, ‘তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। তারাই জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিল।’
ডা. শফিকুর রহমান বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে। অন্যদিকে চলছে এই খেলা। জামায়াত আমিরের প্রশ্ন, আর কত দিন এ ধরনের খেলা চলবে?
দুষ্কৃতিকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। তিনি বলেন, তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে।
প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস জামায়াত আমীরের
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বস্তির বাংলাদেশ হারাতে বসেছি: মিয়া গোলাম পরওয়ার
আজকের জননিরাপত্তাহীন বাংলাদেশ বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল
এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রে: জামায়াত আমির
জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান
চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীরের অংশগ্রহন
সরকারের কার্যকর ভূমিকা না থাকায় হাম মহামারি আকার ধারণ করেছে: গোলাম পরওয়ার
বাসভাড়া বাড়ানোর পর এবার বাড়ল লঞ্চভাড়া
নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা