প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২৭:৪১
প্রজন্ম ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
পুলিশের এ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়হান নামে বংশাল ইউনিট আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ।
তিনি জানান, গ্রেফতার রায়হানের বাসা থেকে অবিস্ফোরিত আরও চারটি ককটেল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়।
সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততার কথাও জানিয়েছেন ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ
আ.লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ
ভারী বৃষ্টিতে ডুবে দুর্ভোগে রাজধানীবাসী, দীর্ঘ যানজট
রাজধানীতে ককটেল বিস্ফোরণে জড়িত নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি
গুলশানে মিছিলের ঘটনায় ১৭৯ জন গ্রেপ্তার
নিষিদ্ধ দলের মিছিল: ৫ দিন পর গুলশানের ওসি ক্লোজড
কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আগস্টে ঝরল ৪৮১ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া