কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য আন্দোলন: হামিদুর রহমান আযাদ

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০২:৫১

কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য আন্দোলন: হামিদুর রহমান আযাদ

প্রজন্ম ডেস্ক:  জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য।

তিনি বলেন, যিনি সরকারে থাকুন না কেন, মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বর্তমান সরকার সে জায়গায় ব্যর্থ হয়েছে।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে আমরা এখনো অব্যাহতভাবে দেশ ও জাতির জন্য ভূমিকা পালন করে যাচ্ছি। নির্বাচিত হয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে যেমন ভূমিকা পালন করছি, তেমনি রাজপথেও একই দাবি, বক্তব্য ও উদ্দেশ্য নিয়ে আমরা আন্দোলন করছি।’

তিনি বলেন, ‘আমাদের দাবি জনগণের দাবি, আমাদের বক্তব্য জনগণের বক্তব্য। এটি কোনো দলীয় ইস্যু নয়। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য।’

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে জুলাই সনদ হয়েছে, আদেশ হয়েছে এবং গণভোট হয়েছে, সরকার তা উপেক্ষা করেছে। জনগণের দাবি ও তাদের ম্যান্ডেটকে উপেক্ষা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এবং সংকীর্ণ দলীয়করণের বিরুদ্ধে আমাদের দাবি নিয়ে আন্দোলন চলমান রয়েছে।’

লং মার্চ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘দেশব্যাপী যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার প্রথম কর্মসূচি আগামীকাল শুরু হতে যাচ্ছে। সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে গিয়ে শেষ হবে।’

তিনি বলেন, ‘এ কর্মসূচি বাস্তবায়নে আমরা মাসব্যাপী প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে এ জন্য বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।’

বিফ্রিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

‘ল্যাপটপ খেলেন, ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

‘বিরোধী দলের সহযোগিতা নেওয়ার মতো যোগ্যতা এই সরকারের নেই’

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

কক্সবাজারে আগুন: রিসোর্টের মালিকদের নামে মামলা, গ্রেফতার ম্যানেজার

ময়লার ভাগাড় থেকে বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধানমন্ত্রী

নিজ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

`পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ'

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দিলো জামায়াত, তদন্ত কমিটি গঠন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ