প্রকাশিত: ২২ অগাস্ট, ২০২৬ ০২:৩৭:৩২
প্রজন্ম ডেস্ক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় ইরানের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করার গভীর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় পেজেশকিয়ান বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে সংসদ সদস্যদের এই আস্থা প্রকাশ মির্জা ফখরুলের দূরদর্শিতা, প্রতিশ্রুতি এবং গণতন্ত্রকে সংহত করার ক্ষেত্রে তার প্রশংসনীয় অবদানেরই প্রতিফলন।
নতুন এই নেতৃত্বের সূচনা বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অভিনন্দন বার্তায় ইরানি প্রেসিডেন্ট দুদেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইরানের বহুমুখী সহযোগিতা সম্প্রসারণের পূর্ণ প্রতিশ্রুতির কথা জানান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন
জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন ২৩তম রাষ্ট্রপতি
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি
রাবিতে সাড়ে ছয় বছরে আত্মহত্যায় ঝরল ১৬ শিক্ষার্থীর প্রাণ
রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে হাদী হত্যার বিচার চাইলেন জুমা
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা