প্রকাশিত: ২১ অগাস্ট, ২০২৬ ০৩:৩০:২১
প্রজন্ম ডেস্ক: তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার মাথায় আজ শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণ হচ্ছে। বঙ্গভবনে সন্ধ্যা ৭টায় নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথগ্রহণ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হতে পারে বলে জানা যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এবার মন্ত্রিসভায় বিএনপির জ্যেষ্ঠ নেতার পাশাপাশি জোটের নেতাও মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন। মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য তিন থেকে পাঁচটি গাড়ি, শপথের ফোল্ডার, দাওয়াতপত্রসহ সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন বলে জানা গেছে।
এছাড়া, মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হবে। এছাড়া আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে বলে জানা যাচ্ছে।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে হাদী হত্যার বিচার চাইলেন জুমা
ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর : ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট আজ
আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার
‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্য দায়িত্ব হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি’