গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার: জামায়াত

প্রকাশিত: ০৩ অগাস্ট, ২০২৬ ০৩:২০:০০ || পরিবর্তিত: ০৩ অগাস্ট, ২০২৬ ০৩:২০:০০

গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার: জামায়াত

প্রজন্ম ডেস্ক:  জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখিতায় দিশেহারা সাধারণ মানুষ। এর মধ্যে গৃহস্থালিতে ও গাড়িতে ব্যবহৃত এলপিজি ও অটোগ্যাসের মূল্য নতুন করে বাড়িয়ে ভোক্তাদের উপর বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে দিয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার, যা খুবই উদ্বেগজনক। আমি সরকারের এমন জনবিরোধী সিদ্ধান্তের নিন্দা জানাই।

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি করায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।  

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দফায় দফায় দাম বৃদ্ধি করেছে। এতে বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে দীর্ঘমেয়াদে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণির মানুষের আয় না বাড়লেও ব্যয় বাড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমি অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। 

তিনি বলেন, আজ ২ আগস্ট ভোক্তা পর্যায়ে গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা দাম বাড়ার আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা। 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, গ্যাসের এরূপ মূল্যবৃদ্ধি দেশের উৎপাদন খাতসহ সবক্ষেত্রে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছি। এজন্য দেশের চাহিদা পূরণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এলপিজির বর্ধিত দাম প্রত্যাহার করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। 

এ সম্পর্কিত খবর

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

মাদরাসাশিক্ষার্থী নিহত: ৩ ঘণ্টার অবরোধে ১৫ কি.মি যানজট

সালমান শাহ হত্যা মামলায় খল নায়ক ডন গ্রেপ্তার

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্য দায়িত্ব হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি’

আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না : কর্নেল অলি আহমেদ

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র : ইরান প্রেসিডেন্ট

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ