গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ০৩:৩৭:০৮

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

প্রজন্ম ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে—২ থেকে ৯ জুলাই রাজধানীতে গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময় এবং অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া; ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকার দুই মহানগরীর উদ্যোগে পৃথক আলোচনা সভা; ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময় এবং স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া; ১ আগস্ট মহানগর, জেলা ও উপজেলায় গণমিছিল; ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি এবং ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলের উদ্যোগে রাজধানীসহ সারা দেশের সমাবেশ ও মিছিলে সমর্থন ও অংশগ্রহণ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের মহিলা বিভাগ ও ছাত্রসংগঠন পৃথক কর্মসূচি পালন করবে। পাশাপাশি জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের কর্মসূচিতেও দলটি অংশ নেবে।

পরওয়ার বলেন, দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের তিনটি দাবি থাকবে। এগুলো হলো—গণঅভ্যুত্থানের খুনি ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা, শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার বিচার নিশ্চিত করা এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা'ছুম, আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এ সম্পর্কিত খবর

হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবে সরকার

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

মাদকবিরোধী সচেতনতা:  চট্টগ্রামে শিবিরের দৌড় প্রতিযোগিতা

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড

ঋণখেলাপি হওয়া শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের

মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি আনবে এবারের বাজেট: প্রধানমন্ত্রী

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মিরপুরে জামায়াতের মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন ও পথসভা অনুষ্ঠিত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ