প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ০২:৩১:১১
প্রজন্ম ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। তিনি বলেন, ভবিষ্যতে দেশে আবারও কোনো ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ রাজপথে নেমে তা প্রতিহত করবে।
রোববার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ। তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে এবং ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপস বা নয়-ছয় হবে না। যারা আওয়ামী লীগকে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আমাদের রাজনৈতিক অবস্থান ও আন্দোলন অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত দিয়ে পুশইনের মতো ঘটনা ঘটাচ্ছে। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে।’
এ বিষয়ে সীমান্তবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত পাহারায় ভূমিকা রাখতে হবে, যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির নেতা প্রীতম দাস, আফজাল হোসেন, আব্দুল মালিক সাচ্চু ও আমির হামজা। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার
জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্য দায়িত্ব হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি’
আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না : কর্নেল অলি আহমেদ
উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র : ইরান প্রেসিডেন্ট
কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে
সরকার শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ এবং হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা
জুলাই জাদুঘর থেকে ফেলানী, সীমান্ত হত্যার তথ্য সরিয়ে দেওয়া হয়েছে