প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ০২:৪৬:৪০
প্রজন্ম ডেস্ক: আসন্ন ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় বা ঝুঁকি তৈরি করতে চায় তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে বলে জানিয়েছেন র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
রোববার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ‘বিদেশি অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের হোতা মাওরা সোহেলকে গ্রেপ্তার সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব জানান তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অস্থিরতা চলছে। এই দিনটিকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কিন্তু সব স্টেশনগুলোতে অলরেডি ম্যাসেজ দিয়ে দিয়েছি। বিশেষ করে ২৩ জুন রিলেটেড কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, যদি কোনো ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে। আমি আবারও বলছি, যদি কেউ ২৩ তারিখকে নিয়ে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঝুঁকি তৈরি করতে চায় তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে। যেকোন ভাবেই হোক আমরা প্রতিহত করব।
ছিনতাইকারী চক্রের হোতা গ্রেপ্তারের বিষয়ে জানিয়ে নয়মুল হাসান বলেন, গত (১৭ জুন) ছিনতাই এবং বহুল আলোচিত আদাবর থানার পুলিশ এ্যাসল্ট মামলার আসামি কব্জি কাটা আনোয়ার গ্রুপের বর্তমান প্রধান কিশোর গ্যাং লিডার আবু হাসান সাঈদ (৩৩) ও শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবু কে গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তা জানান, এরই ধারাবাহিকতায় গতকাল (২০ জুন) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়ীবাধ ইউল্যাব ইউনিভার্সিটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইউল্যাব ইউনিভার্সিটির খেলার মাঠের পিছনের আমবাগান থেকে একটি বিদেশি রিভালবারসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী সোহেল ওরফে মাওরা সোহেলকে (২৮) গ্রেপ্তার করে। মাওরা সোহেল মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং এবং ছিনতাইকারী গ্রুপ, 'মাওরা গ্রুপ' এর প্রধান এবং আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড।
তিনি বলেন, একই দিন মধ্যরাতে র্যাব-২-এর আরেকটি অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানার বসিলা রোড সংলগ্ন মেট্রো হাউজিং এলাকা থেকে অপর দুজন ছিনতাইকারী মো. শফিকুল ইসলাম সুজন (৩০) ও মো. রাসেলকে (২৩) ২টি সামুরাই এবং ১টি চাইনিজ কুড়ালসহ গ্রেপ্তার করে।
মাওরা সোহেলের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালি এবং রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, হত্যা চেষ্টা, গুরুতর আঘাত, মাদকসহ মোট ১৪টি মামলা এবং ২টি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে। এছাড়া সুজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এবং রাসেলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় ১টি করে মাদক মামলা রয়েছে।
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করলেন এটিএম আজহার এমপি
কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে নিহত ২
কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে
প্রেমিকাকে বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ
লন্ডনে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের মারধর, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা
‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’