জামায়াতের বিবৃতি

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ০৩:১৬:২৯

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা

প্রজন্ম ডেস্ক:  ধর্ষকের শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে ‘মধ্যযুগীয়’ বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা রাসূল (সা.) এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে অনতিবিলম্বে এই মন্তব্য প্রত্যাহারেরও আহ্বান জানায় দলটি।

শুক্রবার (২২ মে )গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে মূলত তিনি রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন।

দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।
এ সময় সরকারি দলের অবস্থানের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের এই নেতা।

তিনি বলেন, সরকারি দলের নীতিনির্ধারকরা প্রায়শই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়াহ-বিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ মৌখিক অঙ্গীকার ব্যক্ত করে থাকেন। অথচ বাস্তব ক্ষেত্রে ইসলামী শরিয়াহ আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে তাদের আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান এবং চরম দ্বিচারিতারই বহিঃপ্রকাশ ঘটেছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবমাননাকর মন্তব্য দেশের আপামর মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে এবং সামগ্রিকভাবে তাদের ক্ষুব্ধ ও উসকে দিয়েছে। দেশের ধর্মপ্রাণ নাগরিক সমাজ মনে করে, এই বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী শরিয়াহ আইনের প্রতি চরম অবমাননা প্রদর্শন করেছেন।

বিবৃতিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার এই অবমাননাকর মন্তব্য দ্রুত প্রত্যাহার করার আহ্বান জানানো হয়।
 

এ সম্পর্কিত খবর

এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী

শহীদ হাদি হত্যা: প্রতিবেদন দিতে সিআইডিকে আরও ১১ দিন সময়

মাদ্রাসাশিক্ষকদের বেতন-ভাতা সমস্যার সমাধান দ্রুত হবে : শিক্ষা মন্ত্রণালয়

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা

সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াত : গোলাম পরওয়ার

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাবিতে হলে মাদক সেবন, দুই ছাত্রী বহিষ্কার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ