প্রকাশিত: ২১ মে, ২০২৬ ০৩:৪৫:৪৭
প্রজন্ম ডেস্ক: গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬-১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থাগুলো। তবে পাইকারি বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে সেটিও ওই বাড়তি দামের সঙ্গে যোগ করার আবেদন করেছে তারা। এছাড়া বেসরকারি স্কুল-কলেজ, হাসপাতালের ক্রস-সাবসিডি তুলে বাণিজ্যিক শ্রেণির আওতায় নেওয়ার প্রস্তাব দেয় কিছু বিতরণ কোম্পানি।
এই প্রস্তাব নিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
যেখানে বিদ্যুতের মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা করে তা প্রত্যাখ্যান করেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, ভোক্তা অধিকার সংগঠনসহ অংশীজনরা।
বিদ্যুৎ খাতে লুটপাটের দায় গ্রাহকের কাঁধে চাপানো হচ্ছে এমন অভিযোগ তুলে তারা বলেছেন, মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। বরং এ খাতে অনিয়ম-দুর্নীতি আর অপচয় রোধ করা গেলে বিদ্যুতের দাম উল্টো কমানো সম্ভব।
এর আগে গতকাল বুধবার শুনানিতে প্রতি ইউনিট পাইকারি বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে দেড় টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। আর পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বিদ্যুতের সঞ্চালন চার্জ প্রতি ইউনিট ১৯ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দর বাড়ানো হয়। গণশুনানিতে উপস্থিত ছিলেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ, সদস্য (অর্থ, প্রশাসন, আইন) মো. আবদুর রাজ্জাক, সদস্য (গ্যাস) মো. মিজানুর রহমান, সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ শাহিদ সারওয়ার, সদস্য (পেট্রোলিয়াম) সৈয়দা সুলতানা রাজিয়া প্রমুখ।
মেট্রোরেলে শেখ হাসিনার নির্লজ্জ অভিনয়ের দিন আজ
সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী
মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
দেশে ফিরে স্পিকার বললেন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানি না
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিয়েছে : আইনমন্ত্রী
আর্জেন্টিনাকে পাত্তা না দিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
১৯ জুলাই : কারফিউ-সেনা মোতায়েন, ইন্টারনেটহীন দেশে ছিল মৃত্যু উপত্যকা
সদরঘাটে ট্রলারডুবি : নিখোঁজ দুজনের জীবিত সন্ধান মিলেছে
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
শাপলা চত্বর মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজত নেতারা