প্রকাশিত: ০৭ মে, ২০২৬ ০২:২৩:০৩
প্রজন্ম ডেস্ক: বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মুজাহিদ মোল্লা উপজেলার হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে ও জামায়াত ইসলামীর ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি।
বৃহস্পতিবার সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকানে জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদ ও বাইজিদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বিরোধ সৃষ্টি হয়। পরে বাইজিদ ধারালো কাঁচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয়রা বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ বাইজিদকে আটক করে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, অথচ আবারও রাজপথ পাহারায় ছাত্রসংগঠনগুলো
গণভোট বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার
বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিষিদ্ধ দলের অপতৎপরতা প্রতিরোধে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন
৩১ দফায় দুই বছরের মধ্যে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি না করার প্রতিশ্রুতি ছিল বিএনপির
হিন্দুস্তান থেকে হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, প্রশ্ন রিজভীর
বাংলাদেশকে এখন শুধু মাতারবাড়ি বন্দর নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে: জামায়াত নেতা ড. আজাদ
‘শহীদ জিয়া ও খালেদা জিয়ার সঙ্গে বর্তমান বিএনপির আদর্শিক অবস্থানের পার্থক্য রয়েছে’