মার্কিন চুক্তিকে 'সম্পর্ক উন্নয়ন' হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশিত: ০৬ মে, ২০২৬ ০৩:৫৩:০৫ || পরিবর্তিত: ০৬ মে, ২০২৬ ০৩:৫৩:০৫

মার্কিন চুক্তিকে 'সম্পর্ক উন্নয়ন' হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রজন্ম ডেস্ক:  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্য নিয়েই 'তড়িঘড়ি' করে মার্কিন বোয়িংয়ের সঙ্গে চুক্তি হয়েছে কী না প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বিষয়টিকে 'সম্পর্ক উন্নয়ন' হিসেবে তুলে ধরেছেন।

তিনি বলেন, চুক্তিতে কতগুলো বিষয় থাকে, যেগুলো কে আমরা দেখছি যে, দুই দেশের সাথে আপনার সম্পর্ক উন্নয়নের। এবং আমরা চাই যে, সম্পর্ক উন্নয়ন আরও উচ্চতায় যাক।

"এবং সেই ক্ষেত্রে যেগুলো আমাদের প্রতিশ্রুতিবদ্ধ ছিল। কারণ নিয়ম কি? যে যেকোনো রাষ্ট্র তার সাথে আন্তর্জাতিকভাবে বা দ্বিপাক্ষিকভাবে যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয়, সেই সমস্ত চুক্তিকে ইন্টারন্যাশনাল নর্মকে আমাদেরকে অনার করতে হবে।"


বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। ওই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তবে এ বিষয়ে আরও আলোচনার ওপরে জোর দেওয়ার কথা তিনি বলেছেন।

আল মাহমুদ তিতুমীর বলেন, "কিন্তু আমরা যে বিষয়ে জোর দিচ্ছি, সেটি হচ্ছে যে, যে চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে, সেই কনসালটেশন এবং তার মেকানিজম বাড়িয়ে যাতে বাংলাদেশের স্বার্থকে আরও অগ্রায়িত করা যায়।
"এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শুধুমাত্র যে, এখন তো একটা একটা পণ্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের সবচেয়ে বড় বাজার। আমরা চাই যে আরও পণ্যের বাজার হোক।"

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে একইরকম সম্পর্ক ধরে রাখার কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তার ভাষ্য, "আমাদের এই এশিয়া অঞ্চলের জাপান হোক, চীন হোক, কোরিয়া হোক, সবার সাথে কিন্তু আমার বৈঠক হচ্ছে। প্রতিদিনই আপনারা লক্ষ্য করেছেন যে আমার সাথে, আবার আমাদের পার্শ্ববর্তী দেশের, এমনও লক্ষ্য করেছেন একই দিনে, আমাদের পার্শ্ববর্তী এবং এশিয়ার একটি দেশের সাথে সভা হয়েছে। এবং জাপানের সাথে সভা হচ্ছে।

"তার মানে হচ্ছে যে, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং আমি, বিভিন্ন দেশে সফর করছি এবং সেখানে আমাদের একটাই লক্ষ্য যে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে।"

তিনি বলেন, "বিশেষ করে নতুন বাজার সৃষ্টি, এবং সেখানে সক্ষমতা বৃদ্ধি এবং সেই বাজারে আমাদের, এর, এর যাতে উপস্থিতি আরও বাড়ে।"

মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আল মাহমুদ তিতুমীর বলেন, "আমরা অনেকগুলো প্রকল্প প্রোডাক্টের কথা বলেছি যেমন স্পেসিফিক হচ্ছে যে ওষুধের ক্ষেত্রে।

"তা আমরা তারপর আমরা চাই যে, আমাদের কৃৎকৌশলগত যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কৃৎকৌশলগত বিষয়ে বা বৈজ্ঞানিকভাবে কতগুলো বিষয়ে এগিয়ে আছে। এবং আমি স্মরণ করিয়ে দিয়েছি যে অতীতেও মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয়ে আমাদের সাথে সহায়তা করেছেন। সেটা শিক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে কৃষি গবেষণার ক্ষেত্রে। তা আমরা চাই যে, এই ক্ষেত্রগুলো আরও বাড়ুক।"

এছাড়া এর মধ্যে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমান বহরে 'আন্তর্জাতিক মানের' উড়োজাহাজ যুক্ত করতেই মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “আমাদের বিমান বহরটি একদম আন্তর্জাতিক মানের হলেও, আ

এ সম্পর্কিত খবর

বাংলাদেশকে মুসলিম দেশগুলোর জন্য নমুনা হিসেবে গড়ে তুলুন: সাজ্জাদ নোমানী

বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

বিশ্বকাপ ফাইনালে থাকছেন ট্রাম্প, বিজয়ীদের হাতে তুলে দেবেন ট্রফি

হাসিনার এ দেশে আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচার: গাইবান্ধার সেই হরিদাস গ্রেপ্তার

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: পরওয়ার

‘তিস্তা ও করিডোর’ নিয়ে চীনের রাষ্ট্রদূতের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ

ইরান- যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, সমঝোতা ভেস্তে যাবার শঙ্কা

মিশরের সঙ্গে ফিফা জিতেছে: আসিফ নজরুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ