পীরগাছায় জাল টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ০২ মে, ২০২৬ ০৭:২৭:১৪

পীরগাছায় জাল টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার

রংপুরের পীরগাছা উপজেলায় জাল টাকাসহ দুই পেশাদার কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০০ টাকার ৮টি জাল নোট উদ্ধার করা হয়েছে। ঘটনায় আরও ২-৩ জন সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার ছাওলা ইউনিয়নের হরিরাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— হরিরাম এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে সাহাজুল ইসলাম (২৮) এবং মৃত হাবিবুর রহমানের ছেলে সুমন মিয়া (৩৩)।

পুলিশ জানান, অন্নদানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামের একটি বাড়িতে জাল টাকা বাজারে ছাড়ার প্রস্তুতির সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সাহাজুল ইসলাম ও সুমন মিয়াকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাহাজুল ইসলামের বিরুদ্ধে পীরগাছা থানায় মাদক ও জাল টাকাসংক্রান্ত ৪টি এবং সুমন মিয়ার বিরুদ্ধে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কাউনিয়ার রেজওয়ানা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েও পেল না বৃত্তির টাকা

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শাপলা চত্বর মামলা : আনুষ্ঠানিক অভিযোগ জমা সোমবার

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

দেশে ফিরে স্পিকার বললেন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানি না

মুগ্ধসহ ১১ হত্যা: হাবিবসহ ২৬ আসামির বিচার শুরুর আবেদন

অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৩

হজ্ব প্যাকেজ ঘোষণা: এবার খরচ কত জেনে নিন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ