পালাক্রমে ধর্ষণ, ভিডিও করে টাকা দাবির অভিযোগ

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ০৬:৩৩:৫৫

পালাক্রমে ধর্ষণ, ভিডিও করে টাকা দাবির অভিযোগ

বরিশালের মুলাদীতে এক বিধবা বৃদ্ধাকে সঙ্গবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি করেছে। এমন অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভুক্তভোগী বাদী হয়ে এ মামলা করেন।  

অভিযুক্তরা হলো- চরলক্ষ্মীপুর গ্রামের মৃত জব্বার ব্যাপারীর ছেলে হালিম ব্যাপারী (৬০) ও মৃত সুয়াজেল খন্দকারের ছেলে মাসুদ খন্দকার (৪০)। 

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, হালিম ব্যাপারী ওই বৃদ্ধার বাড়ির সামনে দিয়ে যাতায়াতের সময় অশ্লীল অঙ্গভঙ্গি এবং তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিচার চাইলে তারা ক্ষিপ্ত হয় এবং দেখে নেওয়ার হুমকি দেয়। 

গত ২২ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে বৃদ্ধার বাড়িতে গিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে তারা। পরে পালাক্রমে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। 

পরবর্তীতে বৃদ্ধাকে ভিডিও দেখিয়ে দুই লাখ টাকা দাবি করে আসামিরা। একইসাথে টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়। স্থানীয় লোকজনকে জানিয়ে বিচার পেতে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার বরিশাল আদালতে মামলা করেন ওই বৃদ্ধা। 

অভিযুক্ত হালিম ব্যাপারী ধর্ষণের বিষয়টি অস্বীকার করে বলেন, মাসুদ খন্দকার বৃদ্ধার অশ্লীল ভিডিও ধারণ করেছিলেন। টাকা দাবির বিষয়টি জানা নেই।

মুলাদী থানার  ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, পুলিশ ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পেয়েছে। আদালতের নির্দেশনা পেলে আসামিদের গ্রেফতারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ