২০২২ সালে কেনা হয় এম্বুলেন্স, শুরু থেকেই চালক-তেল সংকটে ব্যবহারবিহীন

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০৪:৫১:৫৮

২০২২ সালে কেনা হয় এম্বুলেন্স, শুরু থেকেই চালক-তেল সংকটে ব্যবহারবিহীন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিচ্ছিন্ন দ্বীপ মেঘনা নদীর চর আব্দুল্লাহ, তেলিয়ার চর ও চরগজারিয়ার প্রায় ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য একটি ওয়াটার অ্যাম্বুলেন্স (স্পিডবোর্ট) চালু করা হয়। কিন্তু শুরু থেকেই চালক ও তেল সংকটে ব্যবহারবিহীন পড়ে ছিল অ্যাম্বুলেন্সটি। 

এখন রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকায় এমনভাবে পড়ে আছে দেখলে মনে হয় অ্যাম্বুলেন্সটি নিজেই এখন ‘অসহায়’।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০২২ সালের ৬ অক্টোবর তৎকালীন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ওয়াটার অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন। তৎকালীন প্রধানমন্ত্রীর ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে এ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়। বিচ্ছিন্ন চর আবদুল্লাহসহ নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জাইকা, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে অ্যাম্বুলেন্সটি কেনা হয়। অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হলেও তখন চালক নিয়োগ দেওয়া হয়নি। এর অনেক যন্ত্রাংশও চুরি হয়ে গেছে।

অ্যাম্বুলেন্স প্রকল্প নিয়ে স্থানীয় সংবাদকর্মীরা জানায়, ২০২২ সালে সাবেক জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ প্রান্তিক অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স প্রকল্প নেন। জেলা উপজেলার উন্নয়নের বরাদ্দ থেকে অর্থ নিয়ে ৫ উপজেলায় ১৬টি অ্যাম্বুলেন্স ও একটি ওয়াটার অ্যাম্বুলেন্স কিনেন। প্রত্যেকটি অ্যাম্বুলেন্সের জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। তবে অ্যাম্বুলেন্সের জন্য চালকের ব্যবস্থা করা হয়নি। তার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে। এ মানবসেবামূলক প্রকল্প বাস্তবায়নে ডিসি আনোয়ার ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন’ পদকও পেয়েছেন। 

তারা আরও জানান, এরপর আসেন ডিসি রাজীব কুমার সরকার, তিনিও ‘ব্যক্তিগত এচিভমেন্ট’ দেখানোর জন্য বিভিন্ন দপ্তরে ও শিক্ষা প্রতিষ্ঠানে উম্মুক্ত লাইব্রেরি স্থাপন করিয়েছেন। কিন্তু স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স ছিল তাদের নজরের বাইরে। বর্তমান জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানও জনগুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্স সার্ভিসটি নিয়ে কোনো কথা বলতে রাজি নন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, ওয়াটার অ্যাম্বুলেন্সের বিষয়টি আমাদের নজরে এসেছে। এতোদিন ধরে এটি অকার্যকর অবস্থায় কেন পড়ে আছে, তা খতিয়ে দেখা হবে। দ্রুতই এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো।

এ ব্যাপারে বক্তব্য জানতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের দাপ্তরিক মোবাইলফোন নাম্বারে কল দিলেও তিনি রিসিভ করেননি। 

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার

বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিলা এমপি মিষ্টি

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ

মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ