প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ০৮:১৫:০২
ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সুজন শেখকে (৩৫) রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে সুজন শেখ ভুক্তভোগী নারীকে তার বাড়ি থেকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বের করে নিয়ে যায়। পরে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গত ৮ এপ্রিল ভুক্তভোগী নিজেই কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় হওয়া এ মামলার তদন্তের অংশ হিসেবে আসামিকে গ্রেপ্তারের তৎপরতা শুরু হয়।
র্যাব জানায়, তদন্তকারী কর্মকর্তার অনুরোধের প্রেক্ষিতে র্যাব-১০ এর একটি দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত হয়। পরে, শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে র্যাব-১০ এর ফরিদপুর সিপিসি-৩ ক্যাম্প ও লালবাগ ক্যাম্পের যৌথ অভিযানে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে সুজন শেখকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় আমরা আসামির অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করি।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রজন্মনিউজ২৪
হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪
মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ
’কবি চিতাবাঘ’ নাটক দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী
ইসরায়েলি বিমান হামলায় লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে তিনজন নিহত
বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ
ঘেড়াঘাটে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ১০
অভয়নগরে গণভোটের রায় অমান্যের প্রতিবাদে জামাতের লিফলেট বিতরণ
ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে ৫ দাবি টিক্যাবের
বেরোবিতে কাল থেকে শুরু হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’