প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৭:৫৪:৩১
বগুড়া-৬ (সদর) আসনের বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার এক বক্তব্যের প্রতিবাদে উপনির্বাচনের আগের দিন জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামীর নারী কর্মীরা।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে শহরের খান্দার এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষুব্ধ নারী কর্মীদের অভিযোগ, দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা হিজাব বা নেকাব পরা নারীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে দাবি করেন তারা।
বিক্ষোভ শেষে জামায়াতের নারী কর্মীদের একটি প্রতিনিধিদল জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জামায়াতে ইসলামীর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ বলেন, বিএনপি প্রার্থীর বক্তব্য স্পষ্টত আচরণবিধির লঙ্ঘন। নির্বাচন কমিশনকে অবশ্যই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, জামায়াতের পক্ষ থেকে মৌখিক অভিযোগ জানানো হয়েছে।
আমরা তাদের কাছে লিখিত অভিযোগ চেয়েছি। সেটি পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত অভিযোগ দেওয়ার আশ্বাস পেয়ে বিকেলে মহিলা জামায়াতের কর্মীরা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এলাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রজন্মনিউজ২৪
প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য, জাগপার কার্যালয় হামলা
ঐক্য ভাঙলে আবার দাদারা চলে আসবে: স্পিকার
সংরক্ষিত আসনে জামায়াতের ১০ নারী চূড়ান্ত
সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি বিভ্রান্ত করে দাবি মির্জা ফখরুলের
গণভোটের গণরায়কে অস্বীকার করার মাধ্যমেই নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু
বিএনপির মহাসচিব পদে আসছে নতুন মুখ
প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠিতে শিশির মনিরের ৯ পরামর্শ
রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু সংসদে : এমপি কামাল
চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল, আছেন যারা