প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:০৪:২২ || পরিবর্তিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:০৪:২২
প্রজন্ম ডেস্ক:
ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। আর এর প্রভাব ভারত ও আইসিসি ভালোভাবেই টের পাচ্ছে। বিশ্বকাপের জৌলুস অনেকটা হারিয়েছে, তা বলাই বাহুল্য। তার ছাপ পড়েছে টিকিট বিক্রিতেও। বিশ্বকাপের টিকিট বিক্রিতেও ধস নেমেছে বলে জানা যাচ্ছে এখন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটি ছিল কলকাতায়। একটি মুম্বাইয়ে। খোদ ভারতের গণমাধ্যমের খবর, বাংলাদেশ না খেলায় কলকাতার দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে। স্থানীয় সংবাদ কভারেজ
বাংলাদেশের বিকল্প হিসাবে স্কটল্যান্ডকে বেছে নেওয়ায় কলকাতার ক্রিকেটানুরাগীরা ম্যাচ তিনটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আনন্দবাজার পত্রিকার খবর, কলকাতায় বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রিতে মন্দাভাব দেখা দিয়েছে।
কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বাইরে টিকিট কাউন্টার প্রায় ফাঁকা। বিশ্বকাপের ম্যাচ দেখতে এমন দর্শক-আকাল আগে কখনো দেখা যায়নি। টিকিট বিক্রির হতাশাজনক চিত্র স্থানীয় আয়োজকদের ভাবিয়ে তুলেছে।
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের তিনটি ম্যাচের একটির ভেন্যু ইডেন। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড ম্যাচের গতকাল পর্যন্ত মাত্র ২,৯১৭ টিকিট বিক্রি হয়। অথচ, ইডেনের দর্শক ধারণক্ষমতা ৬৫ হাজার।
১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড-ইতালির ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ৪,৯৭০ এবং ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ-ইতালির ম্যাচের মাত্র ১,২৪৮ টিকিট বিক্রি হয়েছে শুক্রবার পর্যন্ত। এতেই বোঝা যায়, বাংলাদেশকে বাদ দিয়ে কী ভুল করেছে আইসিসি।
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে
সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’