প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৫৭:৫২
প্রজন্ম ডেস্ক
পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সহ-আয়োজক শ্রীলঙ্কার প্রথম ম্যাচ আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে। এর আগেই দুঃসংবাদ শুনলো লঙ্কানরা। চোটের কারণে শেষ পর্যন্ত ছিটকেই গেলেন পেসার ইশান মালিঙ্গা। তার বদলি হিসেবে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রমোদ মাদুশানকে।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে গত রোববার কাঁধে চোট পান ২৫ বছর বয়সী মালিঙ্গা। টুর্নামেন্ট শুরুর আগের দিন জানা যায়, ছিটকে গেছেন তিনি। এটিই ছিল মালিঙ্গার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোনো খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে দলে নিতে ইভেন্ট টেকনিক্যাল কমিটির (ইটিসি) অনুমোদন প্রয়োজন হয়। আইসিসি জানায়, সেই অনুমোদন পেয়েছে শ্রীলঙ্কা। মালিঙ্গার বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পাওয়া মাদুশান জাতীয় দলের হয়ে খেলেছেন ৮ টি-টোয়েন্টি ম্যাচ। সীমিত ওভারের ম্যাচে তিনি সবশেষ খেলেন ২০২৩-এর এপ্রিলে। চলতি মাসের শুরুতে ঘোষিত ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পাননি মাদুশান। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল থেকে বিশ্বকাপ অভিযান শুরু করবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’ তে তাদের অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওমান।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল জানিথ পেরেরা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রথনায়াকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাহেশ থিকশানা, দুশমান্থ চামিরা, মাথিশা পাতিরানা ও প্রমোদ মাদুশান।
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি
শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের